, , ,

শিরোনাম
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

গ্রিসে উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

প্রকাশ : ১৮ অগাস্ট ২০২৬ | ১:৩১ এএম

গ্রিসে উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে উড্ডয়নের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই একটি ব্যক্তিগত হেলিকপ্টার সাগরে বিধ্বস্ত হয়ে তিন আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম ‘কাঠিমেরিনি’ জানায়, বেল মডেলের হেলিকপ্টারটি কাছের একটি হেলিপ্যাড থেকে উড্ডয়ন করেছিল। পরিকল্পনা অনুযায়ী, হেলিকপ্টারটির দ্বীপের ওপর দিয়ে উড়ে যাওয়ার কথা ছিল।

তবে উড্ডয়নের পরপরই এটি সাগরে আছড়ে পড়ে। দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হেলিকপ্টারটির পাইলটকে মাত্র দুই মাস আগে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে দুর্ঘটনার সঙ্গে পাইলটের নিয়োগের সময়ের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com