, , ,

শিরোনাম
ফ্লাইট বাতিলে সৌদিতে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহ যাত্রী, দেশে ফেরাতে তৎপর দিল্লি ১২ বছর পর নতুন পোশাকে পিআইএর কেবিন ক্রুরা, যাত্রা শুরু ৩১ অক্টোবর পার্থ, চীন ও আফ্রিকায় নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা শ্রীলঙ্কান এয়ারলাইনসের দুবাই বিমানবন্দরে ফিরছে আন্তর্জাতিক ফ্লাইট, বাড়ছে ইউরোপ-এশিয়ার যোগাযোগ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগেই ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ থার্ড টার্মিনাল : জাপানের চার শর্তে সরকারের সিদ্ধান্তের অপেক্ষা ১২ পরিত্যক্ত উড়োজাহাজ নিয়ে বিপাকে বেবিচক, আটকে আছে বিক্রির প্রক্রিয়া ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল কম্বোডিয়ায় প্রতারণা চক্রের ফাঁদে আটকে থাকা ৩০ বাংলাদেশি দেশে ফিরলেন সৌদির অনুমতি মিললেই রিয়াদে ফ্লাইট চালু করবে বাংলাদেশ

পাইলটকে ছুরিকাঘাতের পর জরুরি অবতরণ, তেল আবিবে ফিরলেন ফ্লাইদুবাইয়ের যাত্রীরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ | ৩:৩৬ এএম

পাইলটকে ছুরিকাঘাতের পর জরুরি অবতরণ, তেল আবিবে ফিরলেন ফ্লাইদুবাইয়ের যাত্রীরা

পাইলটকে ছুরিকাঘাতের পর সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করা ফ্লাইদুবাইয়ের সেই ফ্লাইটের যাত্রীরা অবশেষে তেল আবিবে পৌঁছেছেন। কয়েক ঘণ্টার অনিশ্চয়তার পর উদ্ধারকারী ফ্লাইটে করে তারা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছান।

যাত্রীদের নিয়ে উদ্ধারকারী ফ্লাইটটি স্থানীয় সময় বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটে তাবুক থেকে তেল আবিবের উদ্দেশে ছেড়ে যায়। পরে বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছালে যাত্রীদের স্বাগত জানাতে সেখানে জড়ো হন স্বজন ও অন্যরা।

ঘটনার সূত্রপাত বুধবার ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে। ইসরায়েলগামী বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজটিতে ১৭০ জনের বেশি যাত্রী ছিলেন। উড্ডয়নের পর ফ্লাইটে পাইলটকে ছুরিকাঘাত করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

হামলার শিকার পাইলটের নাম ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, তিনি ভারতের নাগরিক। গুরুতর আহত হওয়ার পরও তিনি ককপিটের নিয়ন্ত্রণ ধরে রাখেন এবং হামলাকারীকে নিয়ন্ত্রণে আনার সুযোগ তৈরি করেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাইলটের ভূমিকার প্রশংসা করে তাকে ‘হিরো’ হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন, আহত অবস্থাতেও মাচ্ছার প্রতিরোধ চালিয়ে যান এবং ককপিটের দরজা খোলার সুযোগ করে দেন। পরে যাত্রী ও ক্রুদের সহায়তায় হামলাকারীকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

এদিকে হামলার পর আহত পাইলটকে তাবুকের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৌদি আরবের রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, মাচ্ছারের শারীরিক অবস্থার ওপর তারা নিবিড়ভাবে নজর রাখছে। দূতাবাসের তথ্য অনুযায়ী, পাইলটের অবস্থা বর্তমানে স্থিতিশীল। তিনি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com