, , ,

শিরোনাম
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

আলাস্কায় চার্টার বিমান বিধ্বস্ত, নিহত ৮

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২২ অগাস্ট ২০২৬ | ৫:২৪ এএম

আলাস্কায় চার্টার বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের আলাস্কার পশ্চিমাঞ্চলে একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ আট আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে কেপ নিউয়েনহাম এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সেসনা ৪৪১ মডেলের বিমানটি আলাস্কার অ্যাঙ্কোরেজ থেকে কেপ নিউয়েনহামের উদ্দেশে যাচ্ছিল। গন্তব্যের কাছাকাছি পৌঁছানোর পর কেপ নিউয়েনহাম বিমানবন্দরের কাছে এটি বিধ্বস্ত হয়।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানান, বিমানটিতে দুই পাইলট ও ছয়জন যাত্রী ছিলেন। আলাস্কাভিত্তিক চার্টার অপারেটর সিকিউরিটি এভিয়েশনের পরিচালনায় ছিল বিমানটি।

দুর্ঘটনার খবর পেয়ে আলাস্কা রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিমানের আট আরোহীর সবাই নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। আলাস্কা কমান্ডও আটজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

কেপ নিউয়েনহাম বিমানবন্দরটি একটি সামরিক এয়ারস্ট্রিপ। এটি মূলত কেপ নিউয়েনহাম লং রেঞ্জ রাডার সাইটে প্রবেশের জন্য ব্যবহৃত হয়। সামরিক ও অনুমোদিত চার্টার ফ্লাইট ছাড়া সেখানে অন্য উড়োজাহাজের চলাচল সীমিত।

এখনো দুর্ঘটনার কারণ জানা যায়নি। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও এনটিএসবি দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তে নেতৃত্ব দেবে এনটিএসবি।

আলাস্কার সিনেটর লিসা মুরকোস্কি দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি নিহতদের স্বজন ও সিকিউরিটি এভিয়েশনের কর্মীদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে দ্রুত উদ্ধার তৎপরতার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় জানতে তদন্ত চলছে। তদন্তকারীরা বিমানটির শেষ মুহূর্তের গতিপথ, আবহাওয়া পরিস্থিতি ও সম্ভাব্য যান্ত্রিক ত্রুটিসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখছেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com