, , ,

শিরোনাম
ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচ করতে পারবেন বাংলাদেশিরা ট্রানজিট ভিসায় দালালের প্রতারণা থেকে সতর্ক করল ভারতীয় হাইকমিশন বিমানের ফ্লাইট থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, টেকনিক্যাল হেলপার আটক

শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ৫:৪৬ পিএম

শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে গিয়ে ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোসহ যাত্রীসেবার মান বাড়াতে সংশ্লিষ্টদের একাধিক নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

রোববার সকালে বিমানবন্দরে গিয়ে একটি ফ্লাইটের ব্যাগেজ ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে তদারকি করেন তিনি। দুপুর ১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা-চট্টগ্রাম-ঢাকা রুটের ফ্লাইটটি অবতরণের পর কার্গো হোল্ড খোলা থেকে শুরু করে যাত্রীদের কাছে ব্যাগেজ পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন মন্ত্রী।

এ সময় তিনি বলেন, বিমানবন্দরে যাত্রীদের ব্যাগেজ দ্রুত ও সুশৃঙ্খলভাবে পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য উড়োজাহাজ অবতরণের পর যাত্রী ও কার্গো গেইট খোলার মধ্যে সমন্বয় নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি ফ্লাইট অবতরণের আগেই গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে নিয়োজিত কর্মীদের প্রস্তুত থাকার কথাও বলেন।

ব্যাগেজ হ্যান্ডলিংয়ের অগ্রগতি যাত্রীদের তাৎক্ষণিকভাবে জানানোর জন্য বিমানবন্দরে লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। এর মাধ্যমে ব্যাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে বলে মনে করা হচ্ছে।

পরিদর্শনের সময় বিমানবন্দরের বিভিন্ন ওয়াশরুমও ঘুরে দেখেন রশিদুজ্জামান মিল্লাত। যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ওয়াশরুমের পরিচ্ছন্নতা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর তিনি গুরুত্ব দেন।

পরিদর্শনকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com