, , ,

শিরোনাম
ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচ করতে পারবেন বাংলাদেশিরা ট্রানজিট ভিসায় দালালের প্রতারণা থেকে সতর্ক করল ভারতীয় হাইকমিশন বিমানের ফ্লাইট থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, টেকনিক্যাল হেলপার আটক

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২০ অগাস্ট ২০২৬ | ১২:৩৭ এএম

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান মিশেল সেনসি-কন্তুজি ও তার স্ত্রী স্টেফানি হলিহানসহ সাতজন নিহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে দেশটির সামবুরু কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচজন মার্কিন নাগরিক রয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (কেসিএএ) জানিয়েছে, হেলিকপ্টারটিতে থাকা ব্যক্তিরা একটি বন্যপ্রাণী সংরক্ষণ এলাকায় প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলেন। এ সময় মাউন্ট ওলোলোকওয়ের বনাঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলের ছবিতে ধোঁয়া উঠতে দেখা যায়। কেনিয়া রেড ক্রসের সদস্যরা সেখানে পৌঁছে জ্বলতে থাকা ধ্বংসাবশেষের কাছে উদ্ধার তৎপরতা চালান।

নিহত ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান সেনসি-কন্তুজির বয়স হয়েছিল ৪৪ বছর। ২০২৪ সালে তিনি দেশটির স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স সেন্টারের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তার মৃত্যুর বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি ইকুয়েডর সরকার। তবে প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে তার মৃত্যুতে শোক জানিয়েছে।

দুর্ঘটনায় নিহত পাঁচ মার্কিন নাগরিকের মধ্যে এনবিসিইউনিভার্সালের সাংবাদিক হোসে আলবের্তো সুয়ারেজ রয়েছেন। বাকি চারজনের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

হেলিকপ্টারটি কীভাবে বিধ্বস্ত হলো, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com