ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ | ৩:২৬ এএম
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) পাঁচ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসার শর্তাবলি স্পষ্ট করেছে। দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) জানিয়েছে, সব দেশের নাগরিক স্পন্সর বা আমন্ত্রণপত্র ছাড়াই এই ভিসার জন্য আবেদন করতে পারবেন।
এই ভিসার মাধ্যমে পাঁচ বছর পর্যন্ত একাধিকবার আমিরাতে প্রবেশ ও বের হওয়ার সুযোগ থাকবে। প্রতিবার সফরে সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করা যাবে, যা প্রয়োজনে আরও ৯০ দিন বাড়ানো সম্ভব। তবে এক বছরে মোট অবস্থান ১৮০ দিনের বেশি হতে পারবে না।
দীর্ঘমেয়াদি এই ভিসা মূলত নিয়মিত পর্যটক, ব্যবসায়িক ভ্রমণকারী এবং পরিবার-পরিজনের সঙ্গে দেখা করতে ঘন ঘন আমিরাতে যাতায়াতকারীদের জন্য চালু করা হয়েছে।
আবেদনকারীর বৈধ পাসপোর্টে অন্তত ছয় মাসের মেয়াদ থাকতে হবে। এছাড়া সাম্প্রতিক ছবি, বৈধ স্বাস্থ্যবিমা, যাওয়া-আসার টিকিট এবং গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে।
এ ছাড়া আবেদনকারীর ব্যাংক হিসাবে গত ছয় মাসে অন্তত ৪ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ অর্থ থাকার প্রমাণ দেখাতে হবে।
সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম, স্মার্ট অ্যাপ, কাস্টমার হ্যাপিনেস সেন্টার অথবা আমের সার্ভিস সেন্টারের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনপত্র পূরণ, প্রয়োজনীয় নথি আপলোড এবং নির্ধারিত ফি পরিশোধের পর আবেদন সম্পন্ন হবে।
ভিসা ফি, সেবা চার্জ ও ফেরতযোগ্য নিরাপত্তা জামানতসহ মোট খরচ ৩ হাজার ৭১৩ আমিরাতি দিরহাম। তবে অতিরিক্ত সেবার ওপর ভিত্তি করে চূড়ান্ত ব্যয় কিছুটা পরিবর্তিত হতে পারে।
এই ভিসার অন্যতম সুবিধা হলো—
আমিরাত কর্তৃপক্ষের আশা, এই দীর্ঘমেয়াদি মাল্টিপল এন্ট্রি ভিসা আরও বেশি পর্যটক আকৃষ্ট করবে, পুনঃভ্রমণ বাড়াবে এবং দেশটির পর্যটন ও আতিথেয়তা খাতের প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত