, , ,

শিরোনাম
প্রায় আট বছর পর সিলেটের আকাশে ফিরল বিদেশি এয়ারলাইনস কর-জ্বালানি ও রানওয়ে জটে বাড়ছে বিমান ভাড়া ইঞ্জিনে ত্রুটি, জয়পুরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের চীন থেকে বুলেট ট্রেন আনার উদ্যোগ, নতুন বিমানবন্দরে অগ্রাধিকার ময়মনসিংহ এভিয়েশন খাতকে আঞ্চলিক হাবে রূপান্তরের কাজ শুরু হয়েছে : বিমানমন্ত্রী দেশীয় এয়ারলাইন শক্তিশালী না হলে এভিয়েশন হাব হবে না : ইউএস-বাংলার এমডি বিমানবন্দরে হারানো পাসপোর্ট-স্বর্ণসহ ব্যাগ ফেরাল আনসার ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার

ফ্লোরিডায় ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১১ জুলাই ২০২৬ | ৩:১৯ পিএম

ফ্লোরিডায় ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’ রাখা হয়েছে। গভর্নর রন ডিস্যান্টিসের স্বাক্ষরিত আইনের আওতায় ৯ জুলাই থেকে নতুন নাম কার্যকর হয়েছে। বিমানবন্দরের সাইনেজ ও পরিচিতি ধাপে ধাপে পরিবর্তন করা হচ্ছে।

নাম পরিবর্তনের পর ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এটি শিগগিরই বিশ্বের অন্যতম সেরা ও দৃষ্টিনন্দন বিমানবন্দরে পরিণত হবে।

প্রায় অর্ধশতাব্দী ধরে ‘পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দর’ নামে পরিচিত এই বিমানবন্দরে ট্রাম্প পরিবারের ব্যক্তিগত বোয়িং-৭৫৭ উড়োজাহাজ ‘ট্রাম্প ফোর্স ওয়ান’ প্রথম অবতরণ করে নতুন নাম উদযাপন করে। ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প এ সময় উপস্থিত ছিলেন। তিনি বলেন, “আজ একটি সুন্দর দিন।”

বিমানবন্দরটি ট্রাম্প পরিবারের মার-আ-লাগো রিসোর্টের কাছাকাছি অবস্থিত। এরিক ট্রাম্পের দাবি, পাম বিচের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক অন্য যে কারও তুলনায় বেশি গভীর। তিনি আরও জানান, বিমানবন্দরের প্রধান সড়কের নাম আগেই ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প বুলেভার্ড’ রাখা হয়েছে।

নাম পরিবর্তনকে ঘিরে যাত্রীদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ এটিকে ট্রাম্পের অবদানের স্বীকৃতি হিসেবে দেখেছেন, আবার কেউ সরকারি স্থাপনার এ ধরনের নামকরণের সমালোচনা করেছেন।

এদিকে, ট্রাম্প প্রশাসনের সময়ে বিভিন্ন সরকারি স্থাপনা, কর্মসূচি ও অবকাঠামোতে ট্রাম্পের নাম যুক্ত করার প্রবণতা আরও জোরালো হয়েছে। একই দিনে টেনেসিতে ‘ডোনাল্ড জে. ট্রাম্প ব্রিজ’-এর উদ্বোধনও করা হয়।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com