, , ,

শিরোনাম
ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচ করতে পারবেন বাংলাদেশিরা ট্রানজিট ভিসায় দালালের প্রতারণা থেকে সতর্ক করল ভারতীয় হাইকমিশন বিমানের ফ্লাইট থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, টেকনিক্যাল হেলপার আটক

থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ অগাস্ট ২০২৬ | ১২:৫০ পিএম

থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে জাপানি প্রতিষ্ঠান সাব ওয়ার্কিং গ্রুপ প্রস্তাব জমা দিয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রস্তাবটি জমা দেওয়া হয়।

সাব ওয়ার্কিং গ্রুপের প্রতিনিধি মাসাহিরু হিরাই বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের কাছে প্রস্তাবের নথি হস্তান্তর করেন। এ সময় বেবিচকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জাপানি প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রস্তাবের সঙ্গে কারিগরি ও আর্থিক—দুটি পৃথক নথি জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের গঠিত প্রস্তাব মূল্যায়ন কমিটি নির্ধারিত প্রক্রিয়ায় এসব নথি যাচাই-বাছাই করবে।

মূল্যায়ন কমিটিতে বেবিচকের সদস্য (প্রশাসন), সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিনিধিরা রয়েছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রথমে কারিগরি প্রস্তাব মূল্যায়ন করা হবে। এতে উত্তীর্ণ হলে আর্থিক প্রস্তাব যাচাই করা হবে। এরপর প্রয়োজনীয় আলোচনা ও সমঝোতার মাধ্যমে চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সমঝোতা চূড়ান্ত হলে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে চুক্তি স্বাক্ষরের তারিখ ঠিক করা হবে।

বেবিচক জানিয়েছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দেশের এভিয়েশন খাতের অন্যতম বড় অবকাঠামো প্রকল্প। আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের যাত্রীসেবা এবং দক্ষ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে টার্মিনালটি দেশের বিমান পরিবহন খাতের সক্ষমতা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com