, , ,

শিরোনাম
ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচ করতে পারবেন বাংলাদেশিরা ট্রানজিট ভিসায় দালালের প্রতারণা থেকে সতর্ক করল ভারতীয় হাইকমিশন বিমানের ফ্লাইট থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, টেকনিক্যাল হেলপার আটক

শাহজালালে নতুন রাডার, বাড়ছে আকাশসীমায় নজরদারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ অগাস্ট ২০২৬ | ৫:৫৪ এএম

শাহজালালে নতুন রাডার, বাড়ছে আকাশসীমায় নজরদারি

বাংলাদেশের আকাশসীমা নজরদারি ও বিমান চলাচল ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত হয়েছে বলে দাবি করেছে বিএনপি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘গ্রাউন্ড মাস্টার ৪০৩এম’ রাডার ও নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনার কথা জানিয়েছে দলটি।

রোববার (২৩ আগস্ট) বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, নতুন রাডারের মাধ্যমে ঢাকাকেন্দ্রিক প্রায় ৬৫০ কিলোমিটার এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক এলাকায় সর্বোচ্চ ৮৩৩ কিলোমিটার পর্যন্ত আকাশসীমায় উড়োজাহাজ রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

নতুন ব্যবস্থার ফলে আকাশে উড়োজাহাজের অবস্থান ও গতিপথ আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ, বিমান চলাচল নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়বে বলে দাবি করা হয়েছে।

রাডার প্রযুক্তি এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের উড়োজাহাজের অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণে সহায়তা করে। একই এলাকায় একাধিক উড়োজাহাজ চলাচলের সময় নিরাপদ দূরত্ব বজায় রাখতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তবে নতুন রাডার ও এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর তারিখ, প্রকল্পের ব্যয় ও কারিগরি সক্ষমতা সম্পর্কে বিএনপির পোস্টে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। এসব তথ্য স্বাধীনভাবে যাচাইয়ের সুযোগও সীমিত।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com