, , ,

শিরোনাম
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

থার্ড টার্মিনাল চালু করতে অতিরিক্ত ৯০২ কোটি টাকা প্রয়োজন : বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ অগাস্ট ২০২৬ | ১১:২২ এএম

থার্ড টার্মিনাল চালু করতে অতিরিক্ত ৯০২ কোটি টাকা প্রয়োজন : বিমানমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালু করতে অতিরিক্ত ৯০২ কোটি টাকা প্রয়োজন বলে জাতীয় সংসদে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তার দাবি, এই অর্থ বরাদ্দ না হলে প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত অবকাঠামোটি পুরোপুরি কাজে লাগানো সম্ভব হবে না।

রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে বিরোধী দলের নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসউদ অভিযোগ করেন, থার্ড টার্মিনালের প্রাক্কলিত ব্যয় কয়েক দফায় বেড়ে ১৩ হাজার কোটি টাকা থেকে ২১ হাজার ৩০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। তিনি জানান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) তদন্তে প্রায় ৪ হাজার ৪৬৯ কোটি টাকার অনিয়ম শনাক্ত হয়েছে। এ অবস্থায় কাজ প্রায় শেষ হওয়ার পরও নতুন করে ৯০২ কোটি টাকা বরাদ্দের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

জবাবে বিমানমন্ত্রী বলেন, টার্মিনালের মূল ভবন নির্মাণের কাজ প্রায় শেষ হলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি, মেশিনারিজ এবং বিভিন্ন সংকেত ও সংযোজনের গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ ছিল। ফলে বিপুল অর্থ ব্যয়ে নির্মিত অবকাঠামোটি পড়ে থাকায় রাষ্ট্র কোনো আয় করতে পারছিল না। একই সময়ে উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার কাছ থেকে নেওয়া ঋণের কিস্তিও পরিশোধ শুরু হয়েছে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পের সার্বিক হিসাব পর্যালোচনা করে টার্মিনালটি চূড়ান্তভাবে প্রস্তুত করা, ঠিকাদারের কিছু বকেয়া এবং অন্যান্য সংস্থার পাওনা পরিশোধসহ প্রয়োজনীয় কাজ শেষ করতে ৯০২ কোটি টাকার প্রয়োজনীয়তা চিহ্নিত করেছে। এ জন্য পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ে বরাদ্দের আবেদন করা হয়েছে।

তিনি বলেন, অতিরিক্ত অর্থ বরাদ্দ দেওয়া হলে দ্রুত থার্ড টার্মিনাল চালু করা সম্ভব হবে। এতে বর্তমানে বছরে প্রায় ১২ লাখ যাত্রীকে যে সেবা দেওয়া হয়, তার সক্ষমতা দ্বিগুণ করার সুযোগ তৈরি হবে। অতিরিক্ত যাত্রীসেবা থেকে পাওয়া রাজস্ব দিয়ে জাইকার ঋণ পরিশোধ করাও সহজ হবে বলে জানান তিনি।

অন্যদিকে, সংসদে অভ্যন্তরীণ রুটে বিমানভাড়া বৃদ্ধি ও টিকিট কালোবাজারি নিয়েও প্রশ্ন ওঠে। এ বিষয়ে বিমানমন্ত্রী বলেন, সাধারণ ওয়ান-ওয়ে টিকিটের ভাড়া ১২ হাজার টাকা নয়। রিটার্ন টিকিট বা বিভিন্ন করসহ মোট মূল্য হিসাব করলে ভাড়া বেশি মনে হতে পারে।

তিনি জানান, সাধারণত একটি টিকিটের বেসিক মূল্য নির্ধারিত সীমার মধ্যেই থাকে এবং এর সঙ্গে প্রায় ১৫ শতাংশ সরকারি কর যুক্ত হয়। সব মিলিয়ে একটি টিকিটের স্বাভাবিক মূল্য প্রায় ৬ হাজার ৩০০ থেকে ৬ হাজার ৪০০ টাকার মধ্যে থাকে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com