, , ,

শিরোনাম
ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচ করতে পারবেন বাংলাদেশিরা ট্রানজিট ভিসায় দালালের প্রতারণা থেকে সতর্ক করল ভারতীয় হাইকমিশন বিমানের ফ্লাইট থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, টেকনিক্যাল হেলপার আটক

লাদাখে বাড়ছে আকাশপথের যোগাযোগ, বাণিজ্যিক ফ্লাইট চালুর উদ্যোগ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৭ অগাস্ট ২০২৬ | ১:৫৬ এএম

লাদাখে বাড়ছে আকাশপথের যোগাযোগ, বাণিজ্যিক ফ্লাইট চালুর উদ্যোগ

পর্যটন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ভারতের লাদাখে আরও দুটি বিমানঘাঁটি থেকে বাণিজ্যিক ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নুব্রা ভ্যালির থোইস বিমানবন্দর এবং কার্গিল এয়ারস্ট্রিপকে বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করার পরিকল্পনা করছে ভারত সরকার।

পরিকল্পনা অনুযায়ী, থোইস বিমানবন্দর থেকে চলতি বছরের ডিসেম্বরেই যাত্রীবাহী ফ্লাইট চালু হতে পারে। বর্তমানে লাদাখের প্রধান আকাশপথের কেন্দ্র লেহ বিমানবন্দর। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানে প্রায়ই ফ্লাইট চলাচল ব্যাহত হয়।

থোইস থেকে বাণিজ্যিক ফ্লাইট চালু হলে নুব্রা ভ্যালি, তুরতুক ও সিয়াচেনসহ দুর্গম এলাকাগুলোতে যাতায়াত আরও সহজ হবে। এ জন্য বিমানবন্দরটির অবকাঠামো উন্নয়ন, পাঁচ একর জমিতে টার্মিনাল নির্মাণ এবং রানওয়ে সংস্কারের কাজ চলছে।

অন্যদিকে কার্গিলের বিদ্যমান এয়ারস্ট্রিপকেও বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের আশা, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে লাদাখে পর্যটকের সংখ্যা বাড়ার পাশাপাশি হোটেল, পরিবহন ও অন্যান্য স্থানীয় ব্যবসায়ও গতি আসবে। দুর্গম অঞ্চলগুলোর যোগাযোগ ব্যবস্থায়ও তৈরি হবে নতুন সুযোগ।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com