, , ,

শিরোনাম
প্রায় আট বছর পর সিলেটের আকাশে ফিরল বিদেশি এয়ারলাইনস কর-জ্বালানি ও রানওয়ে জটে বাড়ছে বিমান ভাড়া ইঞ্জিনে ত্রুটি, জয়পুরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের চীন থেকে বুলেট ট্রেন আনার উদ্যোগ, নতুন বিমানবন্দরে অগ্রাধিকার ময়মনসিংহ এভিয়েশন খাতকে আঞ্চলিক হাবে রূপান্তরের কাজ শুরু হয়েছে : বিমানমন্ত্রী দেশীয় এয়ারলাইন শক্তিশালী না হলে এভিয়েশন হাব হবে না : ইউএস-বাংলার এমডি বিমানবন্দরে হারানো পাসপোর্ট-স্বর্ণসহ ব্যাগ ফেরাল আনসার ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার

তৃতীয় টার্মিনাল ডিসেম্বরেই, সেপ্টেম্বরে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইটের লক্ষ্য

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬ | ৩:৩৮ এএম

তৃতীয় টার্মিনাল ডিসেম্বরেই, সেপ্টেম্বরে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইটের লক্ষ্য

দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনেই দেশের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে বড় ধরনের সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সফট উদ্বোধন, সেপ্টেম্বরে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ এবং পর্যটন খাতে অবকাঠামোগত উন্নয়ন।

একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সংস্কারে গুরুত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন পরিচালনা পর্ষদ গঠন এবং গুরুত্বপূর্ণ পদগুলোতে অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি জানান, বিমানের বহর বাড়াতে ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি করা হয়েছে। নতুন উড়োজাহাজ হাতে আসার আগ পর্যন্ত লিজে বিমান আনার বিষয়টিও বিবেচনায় রয়েছে। পাশাপাশি ভবিষ্যতের চাহিদা মেটাতে নতুন ক্যাডেট পাইলট নিয়োগ এবং পাইলটদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনার মাধ্যমে তৃতীয় টার্মিনাল চালুর জটিলতা দূর হয়েছে। রাজস্ব বণ্টনের হার ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৭ শতাংশে উন্নীত করা হয়েছে। জুলাইয়ে চুক্তি স্বাক্ষরের পর অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার (ওরাট) কার্যক্রম শুরু হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ডিসেম্বরেই তৃতীয় টার্মিনালের সফট উদ্বোধন সম্ভব হবে।

তিনি আরও জানান, কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুর জন্য প্রয়োজনীয় অবকাঠামোর কাজ প্রায় শেষ। সিস্টেম সমন্বয়ের কাজ সম্পন্ন হলেই সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে বগুড়া, ঈশ্বরদী ও শমশেরনগর বিমানবন্দর পুনরায় চালুর সম্ভাবনাও যাচাই করা হচ্ছে। বগুড়াকে ভবিষ্যতে আন্তর্জাতিক কার্গো হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com