, , ,

শিরোনাম
তৃতীয় টার্মিনাল : ২১ হাজার কোটির প্রকল্পে সাড়ে ৪ হাজার কোটি টাকার অনিয়ম! বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি নাসের রহমান, সহ-সভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ তৃতীয় টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ অস্বীকার সিএএবির, তদন্তের ঘোষণা সরকারের খানজাহান আলী বিমানবন্দরে চীনা বিনিয়োগের সম্ভাবনা থার্ড টার্মিনাল প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্ত হবে, কাউকে ছাড় নয় : প্রতিমন্ত্রী শাহজালালের তৃতীয় টার্মিনালে বসছে অত্যাধুনিক ৪জি-৫জি ইনডোর টেলিকম নেটওয়ার্ক একটি দেশের চেয়েও বড় বিশ্বের বৃহত্তম বিমানবন্দর আইএটিএর প্রথম নারী মহাপরিচালক হলেন সাদিয়া জাহিদি ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল চার দেশ শাহজালাল বিমানবন্দরে ১১.৮ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

মালয়েশিয়ার শ্রমবাজারে আরও কর্মী চায় বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২০ জুন ২০২৬ | ১০:৪৩ এএম

মালয়েশিয়ার শ্রমবাজারে আরও কর্মী চায় বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগ বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

পররাষ্ট্রসচিব বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেওয়ার জন্য ঢাকা আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবে। তবে বর্তমানে মালয়েশিয়া শুধু বাংলাদেশের নয়, ইন্দোনেশিয়া, পাকিস্তানসহ বিভিন্ন দেশের বিদেশি কর্মী নিয়োগব্যবস্থা পর্যালোচনা করছে। এই প্রক্রিয়া শেষ হলে বাংলাদেশ অগ্রাধিকার পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আসাদ আলম সিয়াম বলেন, শ্রমবাজার বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হলেও দ্বিপক্ষীয় সম্পর্ককে কেবল জনশক্তি রপ্তানির মধ্যে সীমাবদ্ধ না রেখে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিস্তৃত পরিসরে এগিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হবে।

আগামী ২১ থেকে ২২ জুন মালয়েশিয়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বিদেশ সফর। মালয়েশিয়া সফর শেষে তিনি পাঁচ দিনের সফরে চীন যাবেন।

পররাষ্ট্রসচিব জানান, দুই দেশ মিলিয়ে ছয় দিনের সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা সীমিত রাখা হয়েছে। মালয়েশিয়া সফরে ২৭ জন এবং চীন সফরে ২৮ জন প্রতিনিধি থাকবেন। তিনি বলেন, প্রতিনিধি দলের আকার যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করা হয়েছে।

মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অন্যদিকে চীন সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধিরা।

সরকারের আশা, এই সফর দুই দেশের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং জনশক্তি রপ্তানির নতুন সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com