, , ,

পোল্যান্ডে প্রবেশের চেষ্টার সময় লিথুয়ানিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ | ৪:১৫ এএম

পোল্যান্ডে প্রবেশের চেষ্টার সময় লিথুয়ানিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক

লিথুয়ানিয়া সীমান্ত দিয়ে অনিয়মিতভাবে পোল্যান্ডে প্রবেশের চেষ্টার সময় বাংলাদেশিসহ ৫৪ জন অভিবাসীকে আটক করেছে পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানসহ কয়েকটি দেশের নাগরিক রয়েছেন।

পোলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, মানবপাচারকারীদের সহায়তায় একটি ট্রাকে করে লিথুয়ানিয়া থেকে সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডে প্রবেশের চেষ্টা করছিলেন এসব অভিবাসী। অভিযান চালিয়ে ট্রাকের ভেতরে লুকিয়ে থাকা অবস্থায় তাদের আটক করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে আটক অভিবাসীদের লিথুয়ানিয়ায় ফেরত পাঠানো হবে।

পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর ভাষ্য, সীমান্তে চলমান অস্থায়ী নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের পূর্ব সীমান্ত দিয়ে অনিয়মিত অভিবাসীদের প্রবেশ ঠেকাতে গত বছরের গ্রীষ্মে লিথুয়ানিয়া সীমান্তে অস্থায়ী নজরদারি ব্যবস্থা চালু করে পোল্যান্ড।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন ও পোল্যান্ডের অভিযোগ, সীমান্তে অভিবাসীদের ঠেলে দিয়ে বেলারুশ ‘হাইব্রিড ওয়ারফেয়ার’-এর কৌশল অনুসরণ করছে। তবে এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে বেলারুশ।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com