, , ,

শিরোনাম
ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচ করতে পারবেন বাংলাদেশিরা ট্রানজিট ভিসায় দালালের প্রতারণা থেকে সতর্ক করল ভারতীয় হাইকমিশন বিমানের ফ্লাইট থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, টেকনিক্যাল হেলপার আটক

সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজার অভিবাসী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৩ অগাস্ট ২০২৬ | ৫:৫১ এএম

সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজার অভিবাসী গ্রেপ্তার

সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে এক সপ্তাহে ১৪ হাজার ২৬০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ১৩ থেকে ১৯ আগস্ট পর্যন্ত সরকারি বিভিন্ন সংস্থার সহযোগিতায় পরিচালিত যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৯০০ জন আবাসন আইন, ৩ হাজার ৯৮২ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৩১৮ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।

এ সময়ে ১৩ হাজার ৭২৪ জন অবৈধ অভিবাসীকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ১৮ হাজার ৮০৮ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ৫ হাজার ৩১৮ জনের টিকিট সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৫২৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৬৩ শতাংশ ইথিওপিয়ার, ৩৬ শতাংশ ইয়েমেনের এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

অন্যদিকে, অবৈধভাবে সৌদি আরব ছাড়ার চেষ্টা করার সময় ৩৮ জনকে আটক করা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের যাতায়াত, আশ্রয় ও কর্মসংস্থানে সহায়তার অভিযোগে আরও ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৩১ হাজার ৯২২ জন অভিবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ২৯ হাজার ৯৬১ জন পুরুষ এবং ১ হাজার ৯৬১ জন নারী।

মন্ত্রণালয়ের সতর্কতা অনুযায়ী, অবৈধভাবে সৌদিতে প্রবেশে সহায়তা করা, তাদের যাতায়াতের ব্যবস্থা, আশ্রয় বা অন্য কোনো ধরনের সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এ ধরনের কাজে ব্যবহৃত যানবাহন বা বাড়িও বাজেয়াপ্ত করা হতে পারে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com