, , ,

শিরোনাম
ফ্লাইট বাতিলে সৌদিতে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহ যাত্রী, দেশে ফেরাতে তৎপর দিল্লি ১২ বছর পর নতুন পোশাকে পিআইএর কেবিন ক্রুরা, যাত্রা শুরু ৩১ অক্টোবর পার্থ, চীন ও আফ্রিকায় নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা শ্রীলঙ্কান এয়ারলাইনসের দুবাই বিমানবন্দরে ফিরছে আন্তর্জাতিক ফ্লাইট, বাড়ছে ইউরোপ-এশিয়ার যোগাযোগ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগেই ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ থার্ড টার্মিনাল : জাপানের চার শর্তে সরকারের সিদ্ধান্তের অপেক্ষা ১২ পরিত্যক্ত উড়োজাহাজ নিয়ে বিপাকে বেবিচক, আটকে আছে বিক্রির প্রক্রিয়া ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল কম্বোডিয়ায় প্রতারণা চক্রের ফাঁদে আটকে থাকা ৩০ বাংলাদেশি দেশে ফিরলেন সৌদির অনুমতি মিললেই রিয়াদে ফ্লাইট চালু করবে বাংলাদেশ

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে রেকর্ড ৭৮১ অভিবাসনপ্রত্যাশী যুক্তরাজ্যে

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৫:৪৫ এএম

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে রেকর্ড ৭৮১ অভিবাসনপ্রত্যাশী যুক্তরাজ্যে

ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে গত ২৩ সেপ্টেম্বর একদিনে ৭৮১ জন অভিবাসনপ্রত্যাশী যুক্তরাজ্যে প্রবেশ করেছেন। ব্রিটিশ পুলিশ ও কোস্টগার্ড জানিয়েছে, ১০টি ছোট নৌকায় করে তারা যুক্তরাজ্যে পৌঁছান।

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এটাই একদিনে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের সর্বোচ্চ সংখ্যা। এর আগে ২০২৫ সালের ২০ ডিসেম্বর একদিনে ৮০৩ জন যুক্তরাজ্যে পৌঁছেছিলেন।

তবে সামগ্রিক হিসাবে চলতি বছরে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশের সংখ্যা গত বছরের তুলনায় কমেছে। জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ১৮ হাজার ৫৫৬ জন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন। ২০২৫ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ৩২ হাজার ১৮৮ জন। অর্থাৎ আগমন কমেছে প্রায় ৪২ শতাংশ।

২৩ সেপ্টেম্বরের আগে ২১ ও ২২ সেপ্টেম্বরও তিনটি ছোট নৌকায় প্রায় ১৫০ জন যুক্তরাজ্যে পৌঁছান। এর আগে টানা পাঁচ দিন কোনো নৌকা চ্যানেল পাড়ি দেয়নি।

ব্রিটিশ সরকার বলছে, ছোট নৌকায় অভিবাসনপ্রত্যাশীদের আগমন কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্ষমতাসীন লেবার পার্টির উপনেতা লুসি পাওয়েল জানান, এ বিষয়ে সরকার অতিরিক্ত সম্পদ ও নতুন আইনসহ একাধিক উদ্যোগ নিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে একদিনে সর্বোচ্চ আগমনের রেকর্ড রয়েছে ২০২২ সালের ৩ সেপ্টেম্বরের। সেদিন ১ হাজার ৩০৫ জন অভিবাসনপ্রত্যাশী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com