নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ অগাস্ট ২০২৬ | ৫:২৩ এএম
প্রায় দুই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়ায় নতুন করে অগ্রগতি হয়েছে। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়ার সরকারি নিয়োগ প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)।
শুক্রবার (২১ আগস্ট) এফডব্লিউসিএমএসের ওয়েবসাইটে অনুমোদিত এজেন্সিগুলোর নাম প্রকাশ করা হয়। তবে এসব এজেন্সির মাধ্যমে ঠিক কবে থেকে কর্মী পাঠানো শুরু হবে কিংবা নিয়োগ প্রক্রিয়া কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
প্রকাশিত তালিকায় থাকা ২৫টি এজেন্সি হলো—
১. বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড
২. বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট
৩. জেনারেল ট্রেডিং কোম্পানি
৪. মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস
৫. আনেসা এয়ার ইন্টারন্যাশনাল
৬. আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড
৭. আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড
৮. খান জাহান আলী ওভারসিজ
৯. মেসার্স আল-সুপ্ত ওভারসিজ
১০. মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড
১১. রিফা ইন্টারন্যাশনাল
১২. ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল
১৩. এ-প্লাস ইন্টারন্যাশনাল
১৪. আল-হায়াত ওভারসিজ
১৫. ভালুকা ওভারসিজ
১৬. ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কনট্রাক্টিং লিমিটেড
১৭. চাঁদপুর ইন্টারন্যাশনাল
১৮. কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি
১৯. গুডনেস সার্ভিসেস লিমিটেড
২০. জুয়েল রিংকু এন্টারপ্রাইজ
২১. মেসার্স সাতক্ষীরা ইন্টারন্যাশনাল
২২. ম্যানগ্রোভ ক্যারিয়ার লিংক
২৩. নেইবর অ্যাসোসিয়েটস লিমিটেড
২৪. তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল
২৫. দ্য অ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন
২০২৪ সালের ৩১ মে বাংলাদেশসহ কয়েকটি দেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়। এরপর বাজারটি পুনরায় চালুর বিষয়ে দুই দেশের মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে। তবে পূর্ণাঙ্গভাবে কর্মী নিয়োগ শুরু হয়নি।
এফডব্লিউসিএমএসের নতুন তালিকা প্রকাশকে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত