, , ,

শিরোনাম
ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচ করতে পারবেন বাংলাদেশিরা ট্রানজিট ভিসায় দালালের প্রতারণা থেকে সতর্ক করল ভারতীয় হাইকমিশন বিমানের ফ্লাইট থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, টেকনিক্যাল হেলপার আটক

প্রবাসীদের জন্য আসছে প্রবাসী কার্ড, মিলবে নানা সুবিধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ অগাস্ট ২০২৬ | ৪:৫৬ পিএম

প্রবাসীদের জন্য আসছে প্রবাসী কার্ড, মিলবে নানা সুবিধা

সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসীদের জন্য চালু হচ্ছে বিশেষ ‘প্রবাসী কার্ড’। চলতি আগস্টের শেষ সপ্তাহে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রমের উদ্বোধন করতে পারেন। প্রথম ধাপে জর্ডানগামী কর্মীদের হাতে কার্ড তুলে দেওয়ার পাশাপাশি মালয়েশিয়া ও ব্রুনাইগামী কর্মীদেরও এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

আগামী বছরের জুনের মধ্যে তিন ধাপে প্রায় ২ লাখ প্রবাসীকে কার্ড দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরে ধাপে ধাপে সব প্রবাসীকে এর আওতায় আনা হবে। কার্ডের খরচ বহন করবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

প্রবাসী কার্ডধারীরা বাংলাদেশ বিমান টিকিটে ১০ শতাংশ, হোটেল বুকিংয়ে ৪১ শতাংশ এবং বলাকা লাউঞ্জে খাবারে ২০ শতাংশ ছাড় পাবেন। বিমানবন্দরে মিট অ্যান্ড গ্রিট, লাউঞ্জ ও বিশেষ ইমিগ্রেশন বুথ ব্যবহারের সুবিধাও থাকবে। লাগেজ র‍্যাপিং করা যাবে ১০০ টাকায়।

এ ছাড়া সরকারি হাসপাতালে বিশেষ সেবা, বেসরকারি হাসপাতালে ৭ থেকে ১৫ শতাংশ ও ডায়াগনস্টিক সেন্টারে ২০ শতাংশ ছাড়, গাড়ি বুকিংয়ে সুবিধা, বিদেশে মৃত্যুবরণ করলে বিনা খরচে মরদেহ দেশে আনা এবং পুনর্বাসন ও বিমা সুবিধা থাকবে।

জমি নিবন্ধন, নামজারি, ইউটিলিটি সংযোগ, লাইসেন্স, বৈদেশিক বিনিয়োগ, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও কনস্যুলার সেবায় অগ্রাধিকার পাবেন কার্ডধারীরা। রেমিট্যান্স পাঠালে রিওয়ার্ড পয়েন্ট, ঋণ ও আর্থিক সেবায় বিশেষ সুবিধার ব্যবস্থাও রাখা হয়েছে।

কার্ড চালুর জন্য গত ১০ আগস্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। প্রশিক্ষণ, সফটওয়্যার উন্নয়ন ও প্রচারের জন্য অর্থ মন্ত্রণালয় ১০ কোটি টাকা অনুমোদন দিয়েছে। প্রথম পর্যায়ে জনতা ব্যাংক কার্ডটি ইস্যু করবে এবং এর মেয়াদ হবে পাঁচ বছর।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com