, , ,

শিরোনাম
হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী

চালু হচ্ছে প্রবাসী কার্ড, উন্মুক্ত হচ্ছে সাত শ্রমবাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ জুন ২০২৬ | ২:২০ পিএম

চালু হচ্ছে প্রবাসী কার্ড, উন্মুক্ত হচ্ছে সাত শ্রমবাজার

আগামী অর্থবছর থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে সরকার। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।

অর্থমন্ত্রী জানান, প্রবাসী কার্ডের মাধ্যমে বিদেশে কর্মরত বাংলাদেশিরা কল্যাণসেবা, বিমা সুবিধা, ব্যাংকিং সেবা এবং জরুরি সহায়তাসহ বিভিন্ন সরকারি সেবা সহজে গ্রহণ করতে পারবেন। প্রবাসীদের জন্য সেবাগুলোকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণের অংশ হিসেবে নতুন সাতটি শ্রমবাজার উন্মুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি। এ লক্ষ্যে রাশিয়া, পর্তুগাল, রোমানিয়া, ব্রাজিল, গ্রিস, সার্বিয়া এবং উত্তর মেসেডোনিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহ দিতে বর্তমান আড়াই শতাংশ নগদ প্রণোদনা অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, চলতি বছরের মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়।

এ ছাড়া আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিদেশে অধিক চাহিদাসম্পন্ন খাতগুলোকে কেন্দ্র করে প্রশিক্ষণ কর্মসূচি, আধুনিক পাঠ্যক্রম এবং সনদের মানোন্নয়ন কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com