, , ,

শিরোনাম
বিমানবন্দরে হারানো পাসপোর্ট-স্বর্ণসহ ব্যাগ ফেরাল আনসার ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা

বিমানবন্দরের নিরাপত্তায় ১৭ সদস্যের জাতীয় কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ অগাস্ট ২০২৬ | ৩:২৭ এএম

বিমানবন্দরের নিরাপত্তায় ১৭ সদস্যের জাতীয় কমিটি গঠন

দেশের সব বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী, সমন্বিত এবং আন্তর্জাতিক মানে উন্নীত করতে ১৭ সদস্যের জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটি পুনর্গঠন করেছে সরকার।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এর মাধ্যমে দেশের বেসামরিক বিমান চলাচল খাতে নিরাপত্তা ব্যবস্থাপনায় নতুন গতি আসবে।

পুনর্গঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। সহসভাপতি থাকবেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (নিরাপত্তা)।

সরকারি সূত্র জানায়, প্রধান গোয়েন্দা সংস্থা, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে উচ্চপর্যায়ের এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রথম সভা আগামী ৬ আগস্ট বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি শনাক্ত ও মোকাবিলায় গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন এবং প্রয়োজনীয় কৌশলগত সুপারিশ করবে কমিটি। পাশাপাশি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা মানদণ্ড অনুসরণ নিশ্চিত করা, বিমানবন্দরে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম সংযোজন এবং বিদ্যমান নিরাপত্তা নীতিমালা পর্যালোচনার দায়িত্বও পালন করবে।

নতুন বিমানবন্দর নির্মাণের ক্ষেত্রেও শুরু থেকেই আন্তর্জাতিক মানের নিরাপত্তা অবকাঠামো নিশ্চিত করতে সুপারিশ করবে জাতীয় কমিটি। প্রয়োজনে বিশেষজ্ঞ সদস্য অন্তর্ভুক্ত করা এবং বিভিন্ন বিষয়ে উপকমিটি গঠনের সুযোগ রাখা হয়েছে। বছরে অন্তত দুইবার কমিটির সভা অনুষ্ঠিত হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে দেশের বিমানবন্দরগুলোকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা জরুরি। সেই লক্ষ্যেই বিভিন্ন সংস্থার সমন্বয়ে জাতীয় পর্যায়ের এই কমিটি পুনর্গঠন করা হয়েছে।

তিনি বলেন, দ্রুত তথ্য আদান-প্রদান, সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে দেশের বিমানবন্দরগুলোকে আরও নিরাপদ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করে তোলাই সরকারের লক্ষ্য। সংশ্লিষ্টদের আশা, কমিটির কার্যকর ভূমিকা দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক বিমান চলাচলে বাংলাদেশের প্রতি আস্থা আরও বাড়াবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com