ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ | ১১:৫০ পিএম
চীনের সবচেয়ে বড় বাণিজ্য মেলা ১৪০তম ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশি ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করেছে ঢাকার চীনা দূতাবাস। আগামী ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত গুয়াংঝুতে তিন ধাপে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা।
দূতাবাস জানিয়েছে, ক্যান্টন ফেয়ারের ভিসা পেতে আবেদনকারীদের শুধু সরকারি আমন্ত্রণপত্র জমা দিলেই হবে, যা বাধ্যতামূলক নথি হিসেবে বিবেচিত হবে। তবে দ্রুত প্রক্রিয়ার জন্য অনলাইনে আবেদন করার সময় পূর্ববর্তী ভিসা, ভ্রমণ ইতিহাস এবং প্রতিষ্ঠানের গ্যারান্টিপত্রসহ প্রয়োজনীয় সহায়ক নথি আপলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।
ভুল বা অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না বলে সতর্ক করেছে দূতাবাস। একই সঙ্গে জাল আমন্ত্রণপত্র, মিথ্যা তথ্য বা ভুয়া কাগজপত্র জমা দিলে আবেদন বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতের ভিসা আবেদনও ঝুঁকির মুখে পড়তে পারে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত