, , ,

শিরোনাম
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

বিশ্ব পর্যটন দিবসে দেশজুড়ে বর্ণাঢ্য কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ | ৬:২৯ এএম

বিশ্ব পর্যটন দিবসে দেশজুড়ে বর্ণাঢ্য কর্মসূচি

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় একযোগে বর্ণাঢ্য কর্মসূচি আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে দিবসটি উদযাপনের প্রস্তুতি ও কর্মসূচি প্রণয়ন নিয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য—‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’।

মন্ত্রী আফরোজা খানম বলেন, দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে বিভিন্ন আয়োজনের মাধ্যমে দেশজুড়ে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে দিবসটি উদযাপন করা হবে। একই সঙ্গে বাংলাদেশের পর্যটনকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে বেসরকারি খাতের অংশীজনদের সহযোগিতা কামনা করেন তিনি।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, দেশের গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রস্তুত করা টেলিভিশন কমার্শিয়াল (টিভিসি) প্রচার করা হবে। বিদেশি দূতাবাসের অতিথিদের সম্মানে লাইভ কুকিং শো ও রান্না প্রতিযোগিতারও আয়োজন করা হবে, যার মাধ্যমে বাংলাদেশের বৈচিত্র্যময় রন্ধনশিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা হবে।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতারসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com