, , ,

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে বাংলাদেশে শুরু ‘আমেরিকা উইক ২০২৬’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০১ জুলাই ২০২৬ | ৩:২৬ এএম

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে বাংলাদেশে শুরু ‘আমেরিকা উইক ২০২৬’

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশে সাত দিনব্যাপী ‘আমেরিকা উইক ২০২৬’ উদযাপন শুরু করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবার (৩০ জুন) শুরু হওয়া এই আয়োজন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ফ্রিডম ২৫০’ উদ্যোগের অংশ।

মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সপ্তাহব্যাপী এ কর্মসূচি ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীতে অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের সংস্কৃতি, ইতিহাস এবং গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরতে বিভিন্ন জনসম্পৃক্ত অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এ আয়োজনের নেতৃত্ব দেবেন। কর্মসূচির মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশনের ব্রাস ব্যান্ডের পরিবেশনায় ‘ফ্রিডম ২৫০’ কনসার্ট, ঢাকার বিচারপতি শাহাবুদ্দীন আহমদ পার্কে ‘আমেরিকান ফেয়ার’, সিলেটে ‘ফাউন্ডার্স মিউজিয়াম’ প্রদর্শনীর উদ্বোধন এবং দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকটি সাংস্কৃতিক ও জনসম্পৃক্ত অনুষ্ঠান।

মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে দেশটির সাংস্কৃতিক ঐতিহ্য, ইতিহাস এবং গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com