, , ,

শিরোনাম
২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে পর্যটন মেলা লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি, ৪১ জন অসুস্থ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন বিমান ও পর্যটনমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে ১.৪৮২ কেজি স্বর্ণসহ যাত্রী আটক সৌদি আরবে নিরাপত্তা শঙ্কা, ৪ নভেম্বর পর্যন্ত বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট বন্ধ সমুদ্রের বুক ছুঁয়ে রানওয়ে, আন্তর্জাতিক যোগাযোগে নতুন সম্ভাবনায় কক্সবাজার রিয়াদে ফ্লাইট চালুর ঘোষণার পরই বিস্ফোরণ, নতুন করে আতঙ্ক কাতার এয়ারওয়েজের বহরে আসছে নতুন এ৩২১এলআর ফিলিপাইনে মাঝ আকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত, নতুন সময় পরে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৬ অগাস্ট ২০২৬ | ৯:৪৫ এএম

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত, নতুন সময় পরে

বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে নির্ধারিত ভিসা সাক্ষাৎকার স্থগিত করে তা পুনর্নির্ধারণ করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ফলে সাক্ষাৎকারের জন্য অপেক্ষায় থাকা আবেদনকারীদের নতুন সময়ের জন্য অপেক্ষা করতে হবে।

বুধবার (২৬ আগস্ট) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সব দূতাবাস ও কনস্যুলেটে কনস্যুলার কর্মকর্তাদের জন্য একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির সঙ্গে সমন্বয় করতেই ভিসা সাক্ষাৎকারের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের আবেদনকারীদের সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হওয়ার সম্ভাব্য ঝুঁকি যাচাই এবং একই ধরনের মানদণ্ডে ভিসা আবেদন মূল্যায়নের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে প্রশিক্ষণ কতদিন চলবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, নির্ধারিত সাক্ষাৎকার থাকা অভিবাসী ভিসা আবেদনকারীদের অনেককে ই-মেইলে সময়সূচি পরিবর্তনের কথা জানানো হয়েছে। পরে নতুন তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।

ট্রাম্প প্রশাসন ক্ষমতায় ফেরার পর থেকে অবৈধ অভিবাসন ঠেকাতে ভিসা ও গ্রিন কার্ড বাতিল, আবেদন প্রত্যাখ্যানসহ নানা কঠোর পদক্ষেপ নিয়েছে। রাজনৈতিক মতাদর্শ ও ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশগ্রহণের মতো বিষয়ও কিছু ক্ষেত্রে আবেদন মূল্যায়নে বিবেচনায় নেওয়া হচ্ছে।

তবে প্রশাসনের অভিবাসন নীতি নিয়ে আদালতে চ্যালেঞ্জও চলছে। সম্প্রতি ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যু স্থগিতের একটি নীতি মার্কিন এক বিচারক বাতিল করেন। আদালত ওই নীতিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ক্ষমতার সীমা লঙ্ঘনের বিষয়টি উল্লেখ করেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com