, , ,

শিরোনাম
এভিয়েশন খাতকে আঞ্চলিক হাবে রূপান্তরের কাজ শুরু হয়েছে : বিমানমন্ত্রী দেশীয় এয়ারলাইন শক্তিশালী না হলে এভিয়েশন হাব হবে না : ইউএস-বাংলার এমডি বিমানবন্দরে হারানো পাসপোর্ট-স্বর্ণসহ ব্যাগ ফেরাল আনসার ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার

১৪ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য সরকারের : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুন ২০২৬ | ১২:১৬ পিএম

১৪ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য সরকারের : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

আগামী অর্থবছরে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১৪ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

সোমবার জাতীয় সংসদের বৈঠকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে বক্তব্য দিতে গিয়ে এ তথ্য জানান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি জানান, ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত সময়ে ইতোমধ্যে ৯ লাখ ৩৩ হাজারের বেশি বাংলাদেশি কর্মী বিদেশে কর্মসংস্থান পেয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার দক্ষ ও পেশাদার কর্মী বিদেশে পাঠানোর সুযোগ বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে। বিশেষ করে যেসব দেশে বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ বা সীমিত রয়েছে, সেসব দেশের সঙ্গে আলোচনা চলছে।

তিনি আরও জানান, মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে শ্রমবাজার পুনরায় উন্মুক্ত ও সম্প্রসারণ নিয়ে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com