, , ,

শিরোনাম
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত, নতুন সময় পরে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৬ অগাস্ট ২০২৬ | ৯:৪৫ এএম

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত, নতুন সময় পরে

বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে নির্ধারিত ভিসা সাক্ষাৎকার স্থগিত করে তা পুনর্নির্ধারণ করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ফলে সাক্ষাৎকারের জন্য অপেক্ষায় থাকা আবেদনকারীদের নতুন সময়ের জন্য অপেক্ষা করতে হবে।

বুধবার (২৬ আগস্ট) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সব দূতাবাস ও কনস্যুলেটে কনস্যুলার কর্মকর্তাদের জন্য একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির সঙ্গে সমন্বয় করতেই ভিসা সাক্ষাৎকারের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের আবেদনকারীদের সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হওয়ার সম্ভাব্য ঝুঁকি যাচাই এবং একই ধরনের মানদণ্ডে ভিসা আবেদন মূল্যায়নের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে প্রশিক্ষণ কতদিন চলবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, নির্ধারিত সাক্ষাৎকার থাকা অভিবাসী ভিসা আবেদনকারীদের অনেককে ই-মেইলে সময়সূচি পরিবর্তনের কথা জানানো হয়েছে। পরে নতুন তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।

ট্রাম্প প্রশাসন ক্ষমতায় ফেরার পর থেকে অবৈধ অভিবাসন ঠেকাতে ভিসা ও গ্রিন কার্ড বাতিল, আবেদন প্রত্যাখ্যানসহ নানা কঠোর পদক্ষেপ নিয়েছে। রাজনৈতিক মতাদর্শ ও ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশগ্রহণের মতো বিষয়ও কিছু ক্ষেত্রে আবেদন মূল্যায়নে বিবেচনায় নেওয়া হচ্ছে।

তবে প্রশাসনের অভিবাসন নীতি নিয়ে আদালতে চ্যালেঞ্জও চলছে। সম্প্রতি ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যু স্থগিতের একটি নীতি মার্কিন এক বিচারক বাতিল করেন। আদালত ওই নীতিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ক্ষমতার সীমা লঙ্ঘনের বিষয়টি উল্লেখ করেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com