, , ,

শিরোনাম
মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ওমানে নতুন সুবিধা, ১৪ দিনের পর্যটন ভিসা মিলবে বিনামূল্যে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০২ অগাস্ট ২০২৬ | ১১:৩৬ এএম

ওমানে নতুন সুবিধা, ১৪ দিনের পর্যটন ভিসা মিলবে বিনামূল্যে

পর্যটন খাতকে আরও গতিশীল করতে ভিসানীতিতে বড় পরিবর্তন এনেছে ওমান। নতুন নিয়ম অনুযায়ী, নির্বাচিত দেশগুলোর নাগরিকরা এখন থেকে বিনা খরচে ১৪ দিনের পর্যটন ভিসা পাবেন।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিদেশিদের বাসস্থান আইন’ সংশোধনের মাধ্যমে এ সুবিধা চালু করেছে দেশটি। রয়্যাল ওমান পুলিশের জারি করা নতুন সিদ্ধান্ত সরকারি গেজেটে প্রকাশের পরদিন থেকেই কার্যকর হয়েছে।

নতুন বিধানে নির্ধারিত শর্ত পূরণ করলে যোগ্য দেশগুলোর নাগরিকদের শূন্য ওমানি রিয়াল ফি-তে ১৪ দিনের পর্যটন ভিসা দেওয়া হবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে নির্ধারিত ফি পরিশোধ করে এটি অন্য ধরনের পর্যটন ভিসায়ও রূপান্তর করা যাবে।

তবে কোন কোন দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন, সেই তালিকা এখনো প্রকাশ করেনি ওমান কর্তৃপক্ষ।

নতুন এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক পর্যটকদের জন্য ওমানে ভ্রমণ আরও সহজ ও আকর্ষণীয় হবে বলে আশা করা হচ্ছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com