, , ,

শিরোনাম
মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

৩ বছরের জন্য এইচ-১বি ভিসা স্থগিতের বিল মার্কিন সিনেটে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ | ১২:০৭ পিএম

৩ বছরের জন্য এইচ-১বি ভিসা স্থগিতের বিল মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে তিন বছরের জন্য এইচ-১বি ভিসা কর্মসূচি স্থগিতের প্রস্তাব দিয়ে একটি বিল উত্থাপন করা হয়েছে। একই সঙ্গে এই ভিসার আবেদন ফি ১ লাখ ডলারে উন্নীত করার সুপারিশও করা হয়েছে।

গত বৃহস্পতিবার মন্টানা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর টিম শিহি বিলটি উত্থাপন করেন। সিনেটে বক্তব্যে তিনি বলেন, এইচ-১বি কর্মসূচির উদ্দেশ্য ছিল বিশেষ দক্ষতাসম্পন্ন কর্মীর ঘাটতি পূরণ করা, কম বেতনে বিদেশি কর্মী নিয়োগের মাধ্যমে মার্কিন কর্মীদের সুযোগ কমিয়ে দেওয়া নয়।

এইচ-১বি ভিসা যুক্তরাষ্ট্রে বিশেষ দক্ষ বিদেশি পেশাজীবীদের কাজের সুযোগ দিতে চালু করা হয়েছিল। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে কর্মসূচিটি আরও কঠোর নীতির আওতায় এসেছে।

প্রস্তাবিত বিলে তিন বছর পর কর্মসূচি পুনরায় চালুর ক্ষেত্রে একাধিক বড় পরিবর্তনের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে আবেদন ফি ১ লাখ ডলারে উন্নীত করা, বার্ষিক ভিসার কোটা ৬৫ হাজার থেকে কমিয়ে ২৫ হাজারে নামানো, ন্যূনতম বেতন ২ লাখ ডলার নির্ধারণ, বর্তমান লটারি পদ্ধতির পরিবর্তে মজুরি-ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু এবং তৃতীয় পক্ষের মাধ্যমে কর্মী নিয়োগ নিষিদ্ধ করা।

এ ছাড়া অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) কর্মসূচি বন্ধ, এইচ-১বি থেকে স্থায়ী বসবাসের সুযোগ সীমিত করা এবং এইচ-শ্রেণির ভিসাধারীদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে আনার সুযোগও সীমিত করার প্রস্তাব রাখা হয়েছে।

অভিবাসন আইনজীবীদের মতে, বিলটি পাস হলে যুক্তরাষ্ট্রের দক্ষ অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, কয়েক সপ্তাহ আগে একটি মার্কিন ফেডারেল আপিল আদালত ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত ১ লাখ ডলারের এইচ-১বি ফি পুনর্বহাল করতে অস্বীকৃতি জানিয়েছে। এর ফলে নিম্ন আদালতের সেই রায় বহাল থাকে, যেখানে এই ফিকে কংগ্রেসের অনুমোদন ছাড়া আরোপিত অবৈধ কর হিসেবে উল্লেখ করা হয়েছিল।

বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতিবছর প্রায় ৬৫ হাজার এইচ-১বি ভিসা দেওয়া হয়। পাশাপাশি উচ্চতর ডিগ্রিধারীদের জন্য অতিরিক্ত ২০ হাজার ভিসা সংরক্ষিত থাকে। ভারত, চীনসহ বিভিন্ন দেশের দক্ষ কর্মী নিয়োগে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই কর্মসূচির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com