, , ,

শিরোনাম
মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল চার দেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ | ২:৪৫ এএম

ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল চার দেশ

চলতি বছরে ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা বাতিল করেছে চারটি দেশ। নতুন অভিবাসন নীতির আওতায় এখন এসব দেশে ভ্রমণের আগে আগাম ভিসা বা বিশেষ অনুমোদন নিতে হবে।

ভিসা সুবিধা বাতিল করা দেশগুলো হলো—ইরান, বলিভিয়া, কেপ ভার্দে ও নিকারাগুয়া।

সর্বশেষ হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী, ভারতের পাসপোর্টের অবস্থান ৭৫তম থেকে নেমে ৮১তম হয়েছে। বর্তমানে ভারতীয় পাসপোর্টধারীরা বিশ্বের ৫৫টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পান, যা গত বছর ছিল ৫৭টি।

ইরান ২০২৫ সালের নভেম্বরে ভারতীয় নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশের সুবিধা স্থগিত করে। ফলে দেশটিতে ভ্রমণের আগে এখন আগাম ভিসা নেওয়া বাধ্যতামূলক।

বলিভিয়া ভারতীয়দের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা বাতিল করেছে। বর্তমানে দেশটিতে যেতে হলে অনলাইনে ই-ভিসার আবেদন করে প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে।

দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে ভারতসহ ৯৬টি দেশের নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা সুবিধা বাতিল করেছে। ফলে এখন আগাম ভিসা বা নির্ধারিত অনুমোদন ছাড়া দেশটিতে প্রবেশ করা যাবে না।

গত ১৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া নতুন অভিবাসন নীতির আওতায় ভারতীয় পাসপোর্টধারীদের ‘সি’ ক্যাটাগরি বা ‘কনসালটেড ভিসা’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে নিকারাগুয়া। এর ফলে দেশটিতে ভ্রমণের আগে অভিবাসন কর্তৃপক্ষের বিশেষ অনুমোদন নিতে হবে। অনুমোদন ছাড়া কোনো ভারতীয় নাগরিক উড়োজাহাজে আরোহন করতে পারবেন না।

নতুন এসব সিদ্ধান্তের ফলে ভারতীয় পাসপোর্টধারীদের আন্তর্জাতিক ভ্রমণে আগের তুলনায় বেশি আনুষ্ঠানিকতা ও পূর্বপ্রস্তুতি অনুসরণ করতে হবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com