, , ,

শিরোনাম
ফ্লাইট বাতিলে সৌদিতে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহ যাত্রী, দেশে ফেরাতে তৎপর দিল্লি ১২ বছর পর নতুন পোশাকে পিআইএর কেবিন ক্রুরা, যাত্রা শুরু ৩১ অক্টোবর পার্থ, চীন ও আফ্রিকায় নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা শ্রীলঙ্কান এয়ারলাইনসের দুবাই বিমানবন্দরে ফিরছে আন্তর্জাতিক ফ্লাইট, বাড়ছে ইউরোপ-এশিয়ার যোগাযোগ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগেই ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ থার্ড টার্মিনাল : জাপানের চার শর্তে সরকারের সিদ্ধান্তের অপেক্ষা ১২ পরিত্যক্ত উড়োজাহাজ নিয়ে বিপাকে বেবিচক, আটকে আছে বিক্রির প্রক্রিয়া ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল কম্বোডিয়ায় প্রতারণা চক্রের ফাঁদে আটকে থাকা ৩০ বাংলাদেশি দেশে ফিরলেন সৌদির অনুমতি মিললেই রিয়াদে ফ্লাইট চালু করবে বাংলাদেশ

রান্নার সরঞ্জামে লুকানো ৫৬৬ গ্রাম সোনা, শাহ আমানতে যাত্রী আটক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ | ১২:২৫ পিএম

রান্নার সরঞ্জামে লুকানো ৫৬৬ গ্রাম সোনা, শাহ আমানতে যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রান্নার সরঞ্জাম ও ব্যাগেজের ভেতরে লুকিয়ে আনা ৫৬৬ গ্রাম সোনাসহ মোহাম্মদ কামরুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার করা সোনার আনুমানিক রাজস্ব মূল্য ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা।

রোববার (১৮ অক্টোবর) সকালে আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান ওই যাত্রী। বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল সাড়ে ৬টার দিকে বিএস-৩৫০ ফ্লাইটে আসা যাত্রীকে কাস্টমস হলে স্ক্যানিংয়ের সময় সন্দেহজনক হিসেবে শনাক্ত করা হয়। পরে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ তল্লাশিতে তার কাছ থেকে সোনাগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা সোনার মধ্যে রয়েছে ৪৬৬ গ্রাম ওজনের চারটি সোনার বার এবং ১০০ গ্রাম ওজনের এক জোড়া সোনার চুড়ি। সোনার বারগুলো নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডিংয়ের যন্ত্র এবং বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ছিল।

আটক কামরুল ইসলামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দোনগ্রা এলাকায়। উদ্ধার করা সোনার পরিমাণ ও সংশ্লিষ্ট তথ্য যাচাই শেষে চালানটি বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়েরের পাশাপাশি তাকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বৈদেশিক মুদ্রা পাচার ও সোনা চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরে গোয়েন্দা সংস্থা, কাস্টমস এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নজরদারি অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com