, , ,

শিরোনাম
বিমানবন্দরে হারানো পাসপোর্ট-স্বর্ণসহ ব্যাগ ফেরাল আনসার ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা

রোমে ৪০ ঘণ্টা আটকে থাকার পর ঢাকায় ফিরলো বিমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৯ অগাস্ট ২০২৬ | ৪:৪৭ পিএম

রোমে ৪০ ঘণ্টা আটকে থাকার পর ঢাকায় ফিরলো বিমান

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় ৪০ ঘণ্টা আটকে থাকার পর অবশেষে ঢাকায় ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইট।

রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম।

স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি।

বিমান সূত্রে জানা যায়, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারটি আড়াই শতাধিক যাত্রী নিয়ে গত বৃহস্পতিবার কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে জরুরি অবতরণ করে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে।

দীর্ঘ সময় চেষ্টা করেও ত্রুটি সারানো সম্ভব না হওয়ায় ঢাকা থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশসহ দুই সদস্যের একটি প্রকৌশলী দল রোমে পাঠানো হয়। শনিবার সন্ধ্যায় তারা সেখানে পৌঁছে প্রয়োজনীয় কারিগরি কাজ সম্পন্ন করেন। পরে উড়োজাহাজটিকে আবার উড্ডয়নের অনুমতি দেওয়া হয়।

তবে দীর্ঘ সময় আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন আড়াই শতাধিক যাত্রী। অভিযোগ রয়েছে, বাংলাদেশি পাসপোর্টধারী অন্তত ১৭০ জন যাত্রীকে প্রায় ৪০ ঘণ্টা বিমানবন্দরের লাউঞ্জেই অবস্থান করতে হয়েছে।

যাত্রীদের অভিযোগ, কানাডা ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করা হলেও বাংলাদেশি যাত্রীদের একই ধরনের সুবিধা দেওয়া হয়নি। দীর্ঘ অপেক্ষা ও যাত্রীসেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।

শেষ পর্যন্ত কারিগরি ত্রুটি সারানোর পর প্রায় ৪০ ঘণ্টার অপেক্ষার অবসান ঘটিয়ে বিজি-৩০৬ ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় এবং রোববার দুপুরে নিরাপদে দেশে পৌঁছায়।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com