, , ,

শিরোনাম
ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচ করতে পারবেন বাংলাদেশিরা ট্রানজিট ভিসায় দালালের প্রতারণা থেকে সতর্ক করল ভারতীয় হাইকমিশন বিমানের ফ্লাইট থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, টেকনিক্যাল হেলপার আটক

ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী নৌকায় আগুন, ১৫৭ জনকে জীবিত উদ্ধার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৪ অগাস্ট ২০২৬ | ১১:২০ এএম

ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী নৌকায় আগুন, ১৫৭ জনকে জীবিত উদ্ধার

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পথে অভিবাসীবাহী একটি নৌকার ইঞ্জিনে আগুন লাগার পর ১৫৭ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করেছে ফ্রান্সের উদ্ধারকারী বাহিনী। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

ফ্রান্সের চ্যানেল অ্যান্ড নর্থ সি কোস্টাল কমান্ড মারিটাইম প্রিফেকচার জানিয়েছে, যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রার সময় নৌকাটির ইঞ্জিনে আগুন ধরে যায়। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত অভিযান চালিয়ে নৌকায় থাকা সবাইকে নিরাপদে উদ্ধার করে।

উদ্ধার হওয়া অভিবাসীদের বোলোন-সুর-মের বন্দরে নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ছোট নৌকায় করে অভিবাসীদের যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়ার একদিন পরই এ দুর্ঘটনা ঘটল। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম অবৈধ অভিবাসন রোধে সরকারের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে সম্প্রতি প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com