, , ,

শিরোনাম
ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা নীতিতে বড় পরিবর্তন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ | ৩:৩৭ এএম

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা নীতিতে বড় পরিবর্তন

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী, বিনিময় দর্শনার্থী ও সাংবাদিকদের ভিসা নীতিতে বড় পরিবর্তন আনছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম কার্যকর হলে দীর্ঘদিনের ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থা বাতিল হবে এবং অবস্থানের মেয়াদ নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর (ডিএইচএস) জানিয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিনিময় দর্শনার্থীরা সাধারণভাবে সর্বোচ্চ চার বছর যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন। এরপর থাকতে চাইলে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে অথবা দেশ ছেড়ে পুনরায় প্রবেশের অনুমতি নিতে হবে।

বিদেশি সাংবাদিকদের ক্ষেত্রে প্রতিবার প্রবেশে সর্বোচ্চ ২৪০ দিন এবং চীনা সাংবাদিকদের জন্য ৯০ দিনের সীমা নির্ধারণ করা হয়েছে। ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পর এবং কংগ্রেসের পর্যালোচনা শেষে নতুন বিধি কার্যকর হবে।

ট্রাম্প প্রশাসনের দাবি, অনির্দিষ্ট সময় থাকার সুযোগ নিরাপত্তা ঝুঁকি বাড়িয়েছে এবং নজরদারিতে চাপ তৈরি করেছে। ডিএইচএসের তথ্য অনুযায়ী, ২০০০–২০১০ সালের মধ্যে শিক্ষার্থী হিসেবে প্রবেশ করা অনেক ব্যক্তি এখনও বিভিন্ন কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

সরকারি তথ্য বলছে, ২০২৪ সালে ১৮ লাখের বেশি শিক্ষার্থী, ৫ লাখের বেশি বিনিময় দর্শনার্থী এবং প্রায় ৩৭ হাজার ৩০০ বিদেশি সাংবাদিক যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেয়েছেন। প্রশাসনের মতে, এই ক্রমবর্ধমান সংখ্যা তদারকি কার্যক্রমকে আরও কঠিন করে তুলেছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com