, , ,

শিরোনাম
এভিয়েশন খাতকে আঞ্চলিক হাবে রূপান্তরের কাজ শুরু হয়েছে : বিমানমন্ত্রী দেশীয় এয়ারলাইন শক্তিশালী না হলে এভিয়েশন হাব হবে না : ইউএস-বাংলার এমডি বিমানবন্দরে হারানো পাসপোর্ট-স্বর্ণসহ ব্যাগ ফেরাল আনসার ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার

বাংলাদেশে বিনিয়োগের এটাই উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১০ জুলাই ২০২৬ | ৭:০৩ এএম

বাংলাদেশে বিনিয়োগের এটাই উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত

বাংলাদেশে বর্তমানে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরাজ করায় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য এটি উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

বৃহস্পতিবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে ইতালিয়ান টেক্সটাইল মেশিনারিজ ও প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে আয়োজিত এক বি-টু-বি কর্মশালায় তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, ইতালি ও বাংলাদেশের মধ্যে বর্তমানে দুই বিলিয়ন ইউরোর বেশি বাণিজ্য হচ্ছে। এর মধ্যে ইতালি বাংলাদেশ থেকে প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ইউরোর পণ্য আমদানি করে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে পণ্যের বৈচিত্র্য ও মানোন্নয়নে ইতালিয়ান প্রতিষ্ঠানগুলো আধুনিক যন্ত্রপাতি, প্রযুক্তি এবং কারিগরি সহায়তা দিতে প্রস্তুত।

তিনি আরও বলেন, চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, চট্টগ্রাম দ্রুত দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হচ্ছে। কর্ণফুলী নদীর তীরে চায়না ইকোনমিক জোন ও ফ্রি ট্রেড জোন গড়ে উঠছে। পাশাপাশি মাতারবাড়িতে নতুন একটি ফ্রি ট্রেড জোন প্রতিষ্ঠার কাজ চলছে। এছাড়া চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর (সিএমবিসি) বাস্তবায়নের বিষয়েও আলোচনা এগিয়ে চলছে।

কর্মশালায় ইতালির অনারারি কনসাল মির্জা সালমান ইস্পাহানী, ইতালিয়ান ট্রেড এজেন্সির প্রতিনিধি আন্তোনিয়েত্তা বাক্কানারি ও সিনজিয়া ক্যাম্পানিলে, চিটাগাং চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম. এ. ছালাম, সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, সাবেক পরিচালক এস. এম. আবু তৈয়ব, এম. মহিউদ্দিন চৌধুরীসহ ইতালি ও বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন।

কর্মশালার শেষপর্বে ইতালির বিভিন্ন মেশিনারি নির্মাতা প্রতিষ্ঠান তথ্যচিত্রের মাধ্যমে তাদের আধুনিক প্রযুক্তি, পণ্য ও সেবার বিভিন্ন দিক তুলে ধরে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com