, , ,

শিরোনাম
হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী

বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে আগ্রহী গ্রিস

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১১ অগাস্ট ২০২৬ | ২:১৮ পিএম

বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে আগ্রহী গ্রিস

বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের দেশ গ্রিস। একই সঙ্গে ২০২২ সালে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে স্বাক্ষরিত শ্রম অভিবাসনবিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) নবায়নের আশ্বাস দিয়েছে দেশটি।

গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিসের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।

বৈঠকে অবৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ, বৈধ শ্রম অভিবাসনের সুযোগ বাড়ানো এবং দুই দেশের সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন গ্রিসের মন্ত্রী।

পরে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত। এতে বোয়েসেলের মাধ্যমে নিরাপদ, স্বচ্ছ ও কম খরচে বাংলাদেশি কর্মীদের গ্রিসে পাঠানোর প্রক্রিয়া দ্রুত করার বিষয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা বলেন, গ্রিসের মন্ত্রী সমঝোতা স্মারক নবায়ন এবং বাংলাদেশ থেকে আরও কর্মী নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন। তবে অবৈধভাবে প্রবেশ করা আশ্রয়প্রার্থীদের থাকার অনুমতি দেওয়া হবে না। গ্রিসের অভিবাসনমন্ত্রী বাংলাদেশ সফর করবেন বলেও জানান তিনি।

গ্রিসে কৃষি, পর্যটন, রেস্টুরেন্ট ও নির্মাণ খাতে শ্রমিকের চাহিদা রয়েছে। বৈধভাবে কর্মী পাঠানোর সুযোগ বাড়লে বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণ বাড়ার পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও অবৈধ পথে ইউরোপে যাওয়ার প্রবণতা কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

২০২২ সালের সমঝোতা অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে ৪ হাজার কর্মী নেওয়ার কথা ছিল। একই চুক্তির আওতায় গ্রিসে অবস্থানরত প্রায় ১৫ হাজার অনিয়মিত বাংলাদেশিকে বৈধতার সুযোগ দেওয়ার কথা ছিল। তবে বাংলাদেশে গ্রিসের দূতাবাস না থাকা এবং ভিসা প্রক্রিয়া দিল্লিনির্ভর হওয়ায় চুক্তির বাস্তবায়ন প্রত্যাশিত গতিতে এগোয়নি।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com