, , ,

শিরোনাম
বিমানবন্দরে হারানো পাসপোর্ট-স্বর্ণসহ ব্যাগ ফেরাল আনসার ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা

ইন্ডিগোর ফ্লাইটে ধোঁয়া, জরুরি অবতরণে রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ | ৫:০১ এএম

ইন্ডিগোর ফ্লাইটে ধোঁয়া, জরুরি অবতরণে রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

দুবাই থেকে মুম্বাইগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে মাঝ আকাশে ধোঁয়া দেখা দেওয়ায় ভারতের গুজরাটের রাজকোট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে। দ্রুত পদক্ষেপের কারণে বিমানে থাকা ১৯৮ জন যাত্রী ও ৬ জন ক্রুসহ সবাই নিরাপদে বেরিয়ে আসেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ককপিট থেকে ধোঁয়া শনাক্ত করার পরপরই পাইলট রাজকোট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান। খবর পেয়ে বিমানবন্দরে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়। পরে বিমানটি নিরাপদে অবতরণ করলে যাত্রীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়।

রাজকোটের পুলিশ কমিশনার জানান, ঘটনায় কোনো হতাহতের খবর নেই এবং সব যাত্রী নিরাপদে আছেন। ধোঁয়ার উৎস কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

গত কয়েক মাসে ইন্ডিগোর উড়োজাহাজে এটি দ্বিতীয় জরুরি ঘটনা। এর আগে মে মাসে হায়দরাবাদ থেকে চণ্ডীগড়গামী একটি ফ্লাইটে এক যাত্রীর পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে কেবিনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। বিমানটি অবতরণের পর জরুরি বহির্গমন পথ দিয়ে যাত্রীদের নামিয়ে আনা হয়। ওই ঘটনায় একজন যাত্রী আহত হলেও বাকি সবাই নিরাপদ ছিলেন।

সাম্প্রতিক এই ঘটনার পর আবারও উড়োজাহাজে ধোঁয়া ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তদন্ত শেষে ধোঁয়ার প্রকৃত কারণ জানাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com