, , ,

শিরোনাম
২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে পর্যটন মেলা লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি, ৪১ জন অসুস্থ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন বিমান ও পর্যটনমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে ১.৪৮২ কেজি স্বর্ণসহ যাত্রী আটক সৌদি আরবে নিরাপত্তা শঙ্কা, ৪ নভেম্বর পর্যন্ত বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট বন্ধ সমুদ্রের বুক ছুঁয়ে রানওয়ে, আন্তর্জাতিক যোগাযোগে নতুন সম্ভাবনায় কক্সবাজার রিয়াদে ফ্লাইট চালুর ঘোষণার পরই বিস্ফোরণ, নতুন করে আতঙ্ক কাতার এয়ারওয়েজের বহরে আসছে নতুন এ৩২১এলআর ফিলিপাইনে মাঝ আকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট

কার্গো ব্যবসায় ফ্লাইদুবাই, ১ অক্টোবর শুরু কার্যক্রম

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ২:০৬ এএম

কার্গো ব্যবসায় ফ্লাইদুবাই, ১ অক্টোবর শুরু কার্যক্রম

দুবাইভিত্তিক বিমান সংস্থা ফ্লাইদুবাই আগামী ১ অক্টোবর থেকে নিজস্ব কার্গো কার্যক্রম শুরু করতে যাচ্ছে। যাত্রী পরিবহনের পাশাপাশি সরাসরি পণ্য পরিবহনের এ উদ্যোগে তিনটি বোয়িং ৭৩৭-৮০০ মালবাহী উড়োজাহাজ ব্যবহার করা হবে। সলিটএয়ারের সঙ্গে ওয়েট-লিজ চুক্তির আওতায় এসব উড়োজাহাজ পরিচালিত হবে।

নতুন কার্গো কার্যক্রমের প্রধান ঘাঁটি হবে দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল (ডিডব্লিউসি)। এর মাধ্যমে পণ্য পরিবহনের জন্য বিশেষায়িত অবকাঠামো এবং দুবাই সাউথের বিভিন্ন পরিবহন ব্যবস্থার সঙ্গে সংযোগ ব্যবহারের সুযোগ পাবে ফ্লাইদুবাই।

প্রতিটি মালবাহী উড়োজাহাজ প্রতি ফ্লাইটে সর্বোচ্চ প্রায় ২৩ হাজার কেজি পণ্য পরিবহন করতে পারবে। পাশাপাশি সংস্থাটির বহরে থাকা ৯৮টি বোয়িং ৭৩৭ যাত্রীবাহী উড়োজাহাজের নিচের কার্গো হোল্ডেও পণ্য পরিবহন অব্যাহত থাকবে। ফলে নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ায় ফ্লাইদুবাইয়ের মোট কার্গো সক্ষমতা বাড়বে।

সংস্থাটি জানিয়েছে, আফ্রিকা, মধ্য এশিয়া, ককেশাস, ইউরোপ, উপসাগরীয় অঞ্চল, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ১২৫টির বেশি গন্তব্যে নিয়মিত এবং চার্টার কার্গো ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। শুরুতে চাহিদাসম্পন্ন আঞ্চলিক বাজারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

নতুন মালবাহী উড়োজাহাজে উড়োজাহাজের যন্ত্রাংশ, ওষুধ, পচনশীল পণ্য, জীবন্ত প্রাণী, দ্রুত সরবরাহযোগ্য পণ্য এবং বিপজ্জনক পণ্য পরিবহন করা হবে।

ভবিষ্যতে কার্গো সক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে সংস্থাটির। বর্তমানে ফ্লাইদুবাইয়ের অর্ডারে ৩০টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার রয়েছে। পাশাপাশি ২০২৯ সাল থেকে যাত্রীবাহী উড়োজাহাজকে মালবাহী উড়োজাহাজে রূপান্তরের সম্ভাবনাও যাচাই করবে প্রতিষ্ঠানটি।

প্রধান নির্বাহী কর্মকর্তা গাইথ আল গাইথ বলেন, নতুন কার্যক্রম দুবাইকে বৈশ্বিক বাণিজ্য, ই-কমার্স ও সরবরাহ ব্যবস্থার অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যকে সমর্থন করবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com