, , ,

শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫ পাইলট নতুন দায়িত্বে

প্রকাশ : ২১ অগাস্ট ২০২৬ | ২:১২ এএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫ পাইলট নতুন দায়িত্বে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচ পাইলটকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদায়ন করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমোদনের পর প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালন শাখা থেকে জারি করা পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, লাইন পাইলট মোহাম্মদ আব্দুর রহমান আহমেদকে ডেপুটি চিফ অব ট্রেনিং পদে এবং ডেপুটি চিফ অব ট্রেনিং সালেক আলেদীনকে ডেপুটি চিফ অব টেকনিক্যাল পদে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে ডেপুটি চিফ অব টেকনিক্যাল আনিতা রহমানকে লাইন পাইলট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্য একটি আদেশে চিফ অব টেকনিক্যাল অপারেশনস তানভীর খুরশিদকে লাইন পাইলট এবং লাইন পাইলট গোলাম কায়সার রাশেদীনকে চিফ অব টেকনিক্যাল অপারেশনস পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

১৯ আগস্ট জারি করা এসব অফিস আদেশে সংশ্লিষ্টদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com