, , ,

শিরোনাম
বিমানবন্দরে হারানো পাসপোর্ট-স্বর্ণসহ ব্যাগ ফেরাল আনসার ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা

শীত মৌসুমে ২৮ শতাংশ ফ্লাইট কমাচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৬ অগাস্ট ২০২৬ | ৭:৫৮ পিএম

শীত মৌসুমে ২৮ শতাংশ ফ্লাইট কমাচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজ

নিজেদের এয়ারবাস এ৩৮০ বহরের আধুনিকায়নে বড় কর্মসূচি শুরু করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। এ কারণে ২০২৬-২৭ সালের শীতকালীন সূচিতে এ৩৮০ ফ্লাইট প্রায় ২৮ শতাংশ কমানো হচ্ছে। বহরের ১২টি উড়োজাহাজে নতুন কেবিন স্থাপনের জন্য পর্যায়ক্রমে সেগুলো সাময়িকভাবে পরিষেবা থেকে সরিয়ে নেওয়া হবে।

নভেম্বর ২০২৬ থেকে ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে এ৩৮০ উড়বে মাত্র চারটি গন্তব্যে— মিয়ামি, জোহানেসবার্গ, সান ফ্রান্সিসকো ও সিঙ্গাপুর। এর মধ্যে এক বছরের বেশি সময় পর ৬ সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুর রুটে আবারও ফিরছে এ৩৮০।

সংস্কারের পর প্রতিটি এ৩৮০ উড়োজাহাজের আসন সংখ্যা ৪৬৯ থেকে কমিয়ে ৪২১টি করা হবে। ইকোনমি ক্লাসের আসন কমিয়ে বাড়ানো হবে বিজনেস ও অন্যান্য প্রিমিয়াম শ্রেণির আসন, যাতে উচ্চমূল্যের যাত্রীদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত করা যায়।

ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, এটি যাত্রী চাহিদা কমে যাওয়ার কারণে নয়; বরং দীর্ঘমেয়াদি বহর উন্নয়ন পরিকল্পনার অংশ। সংস্থার লক্ষ্য, আধুনিক কেবিন ও বাড়তি প্রিমিয়াম সুবিধার মাধ্যমে দীর্ঘপাল্লার রুটে আরও লাভজনক ও প্রতিযোগিতামূলক সেবা নিশ্চিত করা।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com