, , ,

শিরোনাম
বিমানবন্দরে হারানো পাসপোর্ট-স্বর্ণসহ ব্যাগ ফেরাল আনসার ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা

২০-৩০ নতুন ওয়াইডবডি বিমান কিনতে যাচ্ছে ভিয়েতনাম এয়ারলাইন্স

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৬ অগাস্ট ২০২৬ | ৬:০৩ এএম

২০-৩০ নতুন ওয়াইডবডি বিমান কিনতে যাচ্ছে ভিয়েতনাম এয়ারলাইন্স

দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটে সক্ষমতা বাড়াতে আগামী এক দশকে ২০ থেকে ৩০টি নতুন ওয়াইডবডি উড়োজাহাজ কেনার পরিকল্পনা নিয়েছে ভিয়েতনাম এয়ারলাইন্স। ইউরোপ, অস্ট্রেলিয়া, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের রুটে ফ্লাইট সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংস্থাটির চেয়ারম্যান ড্যাং নক হোয়া জানিয়েছেন, ২০২৬ সালের শেষ নাগাদ নতুন উড়োজাহাজ কেনার আনুষ্ঠানিক বিনিয়োগ প্রস্তাব তৈরি করা হবে। এয়ারবাস, বোয়িং এবং আন্তর্জাতিক লিজিং কোম্পানিগুলোর কাছে প্রস্তাবটি উপস্থাপন করা হবে। সরাসরি কেনার পাশাপাশি ড্রাই লিজ ও সাব-লিজের বিকল্পও বিবেচনায় রাখা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে ধাপে ধাপে নতুন উড়োজাহাজ বহরে যুক্ত হবে। বর্তমানে ভিয়েতনাম এয়ারলাইন্সের বহরে প্রায় ১০৫টি উড়োজাহাজ রয়েছে, যার মধ্যে ৩০টির বেশি ওয়াইডবডি বিমান। এগুলোর মধ্যে এয়ারবাস এ৩৫০ ও বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার রয়েছে।

বিমান সংস্থাটি ২০৩৫ সালের মধ্যে ওয়াইডবডি বহর ৫০টির বেশি এবং ন্যারোবডি বহর প্রায় ১০০টিতে উন্নীত করতে চায়। পরিকল্পনা বাস্তবায়িত হলে মোট বহরের সংখ্যা ১৫০টির বেশি হবে।

এই সম্প্রসারণ প্রকল্পে প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রয়োজন হতে পারে। বৈশ্বিক উড়োজাহাজ সংকট ও নির্মাতাদের দীর্ঘ ডেলিভারি ব্যাকলগের কারণে সময়মতো সরবরাহ নিশ্চিত করতে আগেভাগেই অর্ডার দেওয়ার কৌশল নিয়েছে সংস্থাটি।

এ ছাড়া ন্যারোবডি বহর আধুনিকায়নের অংশ হিসেবে ৫০টি বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ সংগ্রহের পরিকল্পনাও এগিয়ে চলছে। চেয়ারম্যান ড্যাং নক হোয়া বলেন, নতুন প্রজন্মের ওয়াইডবডি বিমান দীর্ঘ দূরত্বের রুটে সক্ষমতা বাড়াবে, বেশি যাত্রী পরিবহন সম্ভব করবে এবং আন্তর্জাতিক বাজারে সংস্থার প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com