, , ,

শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

দুবাইয়ে ইউএস-বাংলার ফ্লাইটে বিপর্যয়, ঘণ্টার পর ঘণ্টা আটকে ১৬০ যাত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ | ৪:১৭ পিএম

দুবাইয়ে ইউএস-বাংলার ফ্লাইটে বিপর্যয়, ঘণ্টার পর ঘণ্টা আটকে ১৬০ যাত্রী

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রায় ১৬০ জন যাত্রী দীর্ঘ সময় চরম ভোগান্তির শিকার হয়েছেন। কারিগরি ত্রুটি, দীর্ঘ বিলম্ব এবং সমন্বয়হীনতার কারণে যাত্রীদের কয়েক ঘণ্টা উড়োজাহাজের ভেতরে আটকে রাখা হয়। এ সময় শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ না করায় কেবিনের ভেতরে তীব্র গরম ও অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

যাত্রীদের অভিযোগ, নির্ধারিত সময়ের পর বিমানটি গেটে ফিরে এলেও প্রায় তিন ঘণ্টার বেশি সময় কাউকে নামতে দেওয়া হয়নি। এ সময় বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে বিলম্বের বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা না দিয়ে বারবার ভিন্ন ভিন্ন কারণ জানানো হয়। কখনো প্রকৌশলী দেরিতে পৌঁছানোর কথা, আবার কখনো গ্রাউন্ড স্টাফের সংকটের কথা বলা হয়।

পরে ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানায়, দীর্ঘ সময় রানওয়েতে অবস্থান করায় উড়োজাহাজের জ্বালানি কমে যায় এবং পুনরায় জ্বালানি নেওয়ার প্রয়োজন হয়। তবে শিফট পরিবর্তনের কারণে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের বিলম্বে আসায় রিফুয়েলিং কার্যক্রমও দেরিতে শুরু হয়।

তথ্য অনুযায়ী, ফ্লাইটটির দুবাই থেকে রাত ২টা ২০ মিনিটে উড্ডয়নের কথা থাকলেও শেষ পর্যন্ত এটি ভোর ৫টা ৪০ মিনিটে ছেড়ে যায়। দীর্ঘ এই অপেক্ষার সময় এসি কার্যকর না থাকায় শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন।

ফ্লাইট বিলম্বের প্রভাব ঢাকাতেও পড়ে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের স্বজনরা দীর্ঘ সময় অপেক্ষা করেন। অনেকেই দূর-দূরান্ত থেকে এসে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করেছেন।

এ ছাড়া বহু যাত্রীর দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে সংযোগ ফ্লাইট (কানেক্টিং ফ্লাইট) থাকায় তারা নতুন করে টিকিট কেনা, হোটেল বুকিং পরিবর্তন এবং জরুরি কর্মসূচি বাতিলের মতো আর্থিক ও ব্যক্তিগত ক্ষতির মুখে পড়েন।

ভুক্তভোগীদের দাবি, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর আগের দিনও ইউএস-বাংলার আরেকটি ফ্লাইট কারিগরি ত্রুটির কারণে দুবাই বিমানবন্দরে দীর্ঘ সময় আটকে ছিল। পরপর দুই দিনের এমন ঘটনায় বিমান সংস্থাটির রক্ষণাবেক্ষণ, যাত্রীসেবা এবং সংকট মোকাবিলার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।

যাত্রীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ভোগান্তি এড়াতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com