, , ,

শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

আবহা বিমানবন্দরে হামলার পর দুবাই ও শারজাহগামী একাধিক ফ্লাইট বাতিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ | ১:৫২ পিএম

আবহা বিমানবন্দরে হামলার পর দুবাই ও শারজাহগামী একাধিক ফ্লাইট বাতিল

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। নিরাপত্তাজনিত কারণে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাহগামী একাধিক ফ্লাইট মঙ্গলবার বাতিল করা হয়েছে।

ফ্লাইদুবাইয়ের তথ্য অনুযায়ী, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ থেকে আবহাগামী সকাল ১০টা ২৫ মিনিট এবং বিকেল ৪টা ৫ মিনিটের নির্ধারিত দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এছাড়া ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থার তথ্য অনুযায়ী, আবহা থেকে দুবাই ও শারজাহগামী ফিরতি ফ্লাইটও বাতিল করা হয়েছে। এর মধ্যে ফ্লাইদুবাইয়ের এফজেড৮১৫ ফ্লাইট, যা দুপুর ১২টা ১৫ মিনিটে এবং এফজেড৮১১ ফ্লাইট, যা বিকেল ৫টা ৫৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে ছাড়ার কথা ছিল।

অন্যদিকে, এয়ার আরাবিয়ার আবহা থেকে শারজাহগামী জি৯১৯৫ ফ্লাইটও বাতিল করা হয়েছে। ফ্লাইটটি মঙ্গলবার দুপুর ২টা ২৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল।

মঙ্গলবার সকাল ১১টা ৫০ মিনিট থেকে বিকেল ৫টা ৫৫ মিনিটের মধ্যে আবহা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত ১০টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে সৌদিয়ার রিয়াদগামী তিনটি ও জেদ্দাগামী দুটি ফ্লাইট রয়েছে। এছাড়া ফ্লাইঅ্যাডিল জেদ্দাগামী দুটি ফ্লাইটও বাতিল করেছে।

সোমবার রাতে ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার কয়েক ঘণ্টা পর হুতি বিদ্রোহীরা আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হয় এবং একাধিক ফ্লাইট বাতিল করা হয়।

দীর্ঘ সময় তুলনামূলক শান্ত থাকার পর হুতি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে এই নতুন সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক করেছে। বৈঠকে জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক সহকারী মহাসচিব খালেদ খিয়ারি সতর্ক করে বলেন, ইয়েমেন ও বৃহত্তর মধ্যপ্রাচ্য আরেকটি সংঘাতের চক্র বহন করার অবস্থায় নেই। তিনি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং জাতিসংঘের তত্ত্বাবধানে গঠনমূলক সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানান।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com