, , ,

শিরোনাম
সিভিল এভিয়েশন একাডেমিতে আন্তর্জাতিক মানের CBTA প্রশিক্ষণ সম্পন্ন কম্বোডিয়ায় ৫ হাজার ডলারে বিক্রি দুই তরুণ, মানবপাচার মামলায় গ্রেপ্তার ২ ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য, জাপান সফরে বিমানমন্ত্রী সংবাদ প্রকাশে কোনো নিষেধাজ্ঞা নেই, জানাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডনের ডব্লিউটিএমে উন্নত কেবিনসেবা তুলে ধরবে মালয়েশিয়া এয়ারলাইনস বিমান দুর্ঘটনা মোকাবিলায় উদ্ধার কার্যক্রমে ক্ষমতা বাড়াচ্ছে ভিয়েতনাম ২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে পর্যটন মেলা লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি, ৪১ জন অসুস্থ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা রূপপুরের জন্য ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে ঢাকায় রুশ কার্গো বিমান

দুবাই-কলম্বো রুটে দ্বিতীয় এ৩৫০ ফ্লাইট চালু করছে এমিরেটস

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬ | ১:৫৩ পিএম

দুবাই-কলম্বো রুটে দ্বিতীয় এ৩৫০ ফ্লাইট চালু করছে এমিরেটস

আগামী ৮ আগস্ট থেকে দুবাই-কলম্বো রুটে দ্বিতীয় দৈনিক এয়ারবাস এ৩৫০ উড়োজাহাজ পরিচালনা শুরু করবে এমিরেটস। নতুন এই সংযোজনের ফলে দুবাই ও শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর মধ্যে প্রিমিয়াম ইকোনমি সুবিধাসম্পন্ন ফ্লাইটের সংখ্যা দ্বিগুণ হবে।

এমিরেটস জানিয়েছে, বর্তমানে এ রুটে পরিচালিত চারটি দৈনিক ফ্লাইটের মধ্যে একটি বোয়িং ৭৭৭-এর পরিবর্তে অত্যাধুনিক এয়ারবাস এ৩৫০ উড়োজাহাজ মোতায়েন করা হবে।

২০২৫ সালের মার্চে প্রথমবারের মতো কলম্বো রুটে এ৩৫০ পরিচালনা শুরু করে এমিরেটস। যাত্রীদের ইতিবাচক সাড়া এবং ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে এবার দ্বিতীয় এ৩৫০ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইনটি। এর ফলে যাত্রীরা আরও বেশি সময়সূচির বিকল্পের পাশাপাশি আধুনিক কেবিন সুবিধা উপভোগের সুযোগ পাবেন।

নতুন সময়সূচি অনুযায়ী, ফ্লাইটটি প্রতিদিন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে রাত ১০টা ১০ মিনিটে কলম্বোর বান্দারানায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

ফেরার পথে উড়োজাহাজটি কলম্বো থেকে রাত ২টা ৫৫ মিনিটে যাত্রা করে ভোর ৫টা ৫০ মিনিটে দুবাইয়ে পৌঁছাবে।

এয়ারবাস এ৩৫০ উড়োজাহাজে রয়েছে আধুনিক কেবিন বিন্যাস, নতুন নকশার আরামদায়ক আসন, উন্নত ইন-ফ্লাইট বিনোদন ব্যবস্থা, প্রিমিয়াম ইকোনমি শ্রেণি এবং উচ্চগতির ইন্টারনেট সুবিধা। প্রশস্ত কেবিন ও উন্নত সেবার মাধ্যমে সব শ্রেণির যাত্রীদের জন্য আরও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে এমিরেটস।

১৯৮৬ সাল থেকে শ্রীলঙ্কায় কার্যক্রম পরিচালনা করছে এমিরেটস। বর্তমানে এয়ারলাইনটি কলম্বোতে প্রতিদিন চারটি ফ্লাইট পরিচালনা করে। এর মধ্যে তিনটি দুবাই থেকে সরাসরি এবং একটি মালদ্বীপের মালে হয়ে পরিচালিত হয়। এই রুটের মাধ্যমে শ্রীলঙ্কার যাত্রীরা এমিরেটসের বৈশ্বিক নেটওয়ার্কের প্রায় ১৪০টি গন্তব্যে সংযোগ সুবিধা পান।

সম্প্রতি এমিরেটস তাদের বৈশ্বিক নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে ফুকেট রুটে তৃতীয় দৈনিক ফ্লাইট চালুর পাশাপাশি বিভিন্ন শহরে আধুনিক বিমানবন্দর লাউঞ্জ নির্মাণেও বিনিয়োগ করছে। সংশ্লিষ্টদের মতে, কলম্বো রুটে দ্বিতীয় এ৩৫০ ফ্লাইট সংযোজন শ্রীলঙ্কার বাজারে এমিরেটসের দীর্ঘমেয়াদি অঙ্গীকার এবং উন্নত যাত্রীসেবা নিশ্চিত করার কৌশলেরই অংশ।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com