, , ,

শিরোনাম
ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি

মুম্বাই বিমানবন্দরে নিকোটিন পাউচ বিক্রির অভিযোগ, তদন্ত শুরু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ | ২:৪৭ পিএম

মুম্বাই বিমানবন্দরে নিকোটিন পাউচ বিক্রির অভিযোগ, তদন্ত শুরু

মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের ডিউটি-ফ্রি দোকানে অনুমোদন ছাড়াই নিকোটিন পাউচ বিক্রির অভিযোগে তদন্ত শুরু করেছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। তদন্তে প্রাথমিকভাবে দেখা গেছে, গৌতম আদানির ব্যবসায়িক গোষ্ঠী পরিচালিত ডিউটি-ফ্রি আউটলেটগুলো সরকারি অনুমোদন ছাড়াই এসব পণ্য বিক্রি করেছে বলে অভিযোগ উঠেছে।

তবে আদানি গ্রুপ সব অভিযোগ অস্বীকার করেছে। আদালতে দাখিল করা নথিতে প্রতিষ্ঠানটির দাবি, ডিউটি-ফ্রি দোকান ও নিকোটিন পাউচের ক্ষেত্রে ভারতের ওষুধ ও প্রসাধনী আইন প্রযোজ্য নয়। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন।

ভারতে ই-সিগারেট আগে থেকেই নিষিদ্ধ। যদিও নিকোটিন প্যাচ ও চুইংগামের মতো কিছু বিকল্প পণ্য নির্দিষ্ট অনুমোদনের মাধ্যমে বিক্রি করা যায়, নিকোটিন পাউচ এখনো অনুমোদন পায়নি। ফলে এসব পণ্য বিক্রি আইনবিরোধী বলে মনে করছে কর্তৃপক্ষ।

সরকারি তথ্য অনুযায়ী, তামাকজনিত কারণে ভারতে প্রতি বছর প্রায় ১৩ লাখ ৫০ হাজার মানুষের মৃত্যু হয়। সাম্প্রতিক এক সরকারি গবেষণায় নিকোটিন পাউচকে ‘নতুন এবং অনেকটাই নিয়ন্ত্রণহীন জনস্বাস্থ্য ঝুঁকি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ১৮ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে এর ব্যবহার বাড়ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com