, , ,

শিরোনাম
লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি, ৪১ জন অসুস্থ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন বিমান ও পর্যটনমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে ১.৪৮২ কেজি স্বর্ণসহ যাত্রী আটক সৌদি আরবে নিরাপত্তা শঙ্কা, ৪ নভেম্বর পর্যন্ত বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট বন্ধ সমুদ্রের বুক ছুঁয়ে রানওয়ে, আন্তর্জাতিক যোগাযোগে নতুন সম্ভাবনায় কক্সবাজার রিয়াদে ফ্লাইট চালুর ঘোষণার পরই বিস্ফোরণ, নতুন করে আতঙ্ক কাতার এয়ারওয়েজের বহরে আসছে নতুন এ৩২১এলআর ফিলিপাইনে মাঝ আকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট ফ্লাইট বাতিলে সৌদিতে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহ যাত্রী, দেশে ফেরাতে তৎপর দিল্লি

রিয়াদে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত, আইসিইউতে আরও চারজন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ | ৫:০৯ এএম

রিয়াদে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত, আইসিইউতে আরও চারজন

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁদের একজন ওমরাযাত্রী এবং অন্যজন সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশি। এ ঘটনায় আহত আরও চার বাংলাদেশি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১১ অক্টোবর) দুপুরে রিয়াদে বাংলাদেশ দূতাবাস নিহত দুজনের পরিচয় নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়। নিহতরা হলেন মো. নাসরুল্লাহ বদরপুরি ও মো. সাহেদ আহমেদ। নাসরুল্লাহর বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। অন্যদিকে, সাহেদের বাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলায়। তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, হামলায় আহত চার বাংলাদেশি রিয়াদের কিং খালিদ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হচ্ছে। একই সঙ্গে আহত ও নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা এবং সৌদি আরবে অবস্থানরত অন্য বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

প্রতিমন্ত্রী আরও জানান, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা যাতে নিরাপদে থাকতে পারেন, সে বিষয়ে বাংলাদেশ মিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার অগ্রগতি এবং সংশ্লিষ্ট তথ্য সংগ্রহের কাজও চলছে।

নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, এ ধরনের ঘটনায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে প্রয়োজনীয় সহযোগিতা করে থাকে। ঘটনাটি সাম্প্রতিক হওয়ায় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি জানান, প্রবাসীদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে অনেক সময় সংশ্লিষ্ট নিয়োগকর্তা বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়। এ প্রক্রিয়া শেষ করে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। সাধারণত এ ক্ষেত্রে মরদেহ পরিবহনের ব্যয় সরকার বহন করে থাকে বলেও জানান তিনি।

এদিকে, নিহত ও আহত বাংলাদেশিদের পরিবারের সঙ্গে যোগাযোগ এবং তাঁদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। একই সঙ্গে সৌদি আরবে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা পরিস্থিতির ওপর নজর রাখছে রিয়াদে বাংলাদেশের দূতাবাস।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com