, , ,

শিরোনাম
ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার

ঘুড়ির কারণে বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৫ অগাস্ট ২০২৬ | ৪:০৮ এএম

ঘুড়ির কারণে বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

ভিয়েতনামের হো চি মিন সিটির তান সন নাত আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে তিনটি ঘুড়ি উড়তে দেখে সাময়িকভাবে বিমান ওঠানামা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ ঘটনায় মোট ২১টি ফ্লাইট কোনো না কোনোভাবে প্রভাবিত হয়েছে।

ঘটনাটি ঘটে ১৩ আগস্ট সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে। দক্ষিণাঞ্চলীয় বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থার এয়ার ট্রাফিক কন্ট্রোল ইউনিট থাম লুয়ং এলাকায় একটি উড়ন্ত বস্তু শনাক্ত করে। প্রাথমিকভাবে সেটিকে সম্ভাব্য ড্রোন বলে ধারণা করা হলেও তখন বস্তুটির সঠিক অবস্থান ও উচ্চতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

তথ্য পাওয়ার পর তান সন নাত বিমানবন্দরের অ্যাপ্রোচ কন্ট্রোল সেন্টার সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করে এবং আকাশে থাকা ফ্লাইটগুলোর ক্রুদের কাছ থেকেও পরিস্থিতির তথ্য সংগ্রহ করে। বিমান চলাচলের নিরাপত্তার কথা বিবেচনা করে ওই এলাকার আকাশসীমা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

রাত ৮টা ২ মিনিটের দিকে নতুন তথ্য পাওয়ার পর কর্তৃপক্ষ আশঙ্কা করে, উড়ন্ত বস্তুটি বিমান চলাচলের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এ সময় আকাশে থাকা আগত বিমানগুলোকে অপেক্ষমাণ অবস্থায় রাখা হয় এবং উড্ডয়নের জন্য প্রস্তুত বিমানগুলোকে মাটিতে আটকে রাখা হয়। এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্তৃপক্ষ বিমানবন্দর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে।

প্রায় ৮টা ১৬ মিনিটে বিমান চলাচল পুনরায় চালুর অনুমতি দেওয়া হলে তান সন নাত বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ স্বাভাবিক হয়। তবে উড়ন্ত বস্তু শনাক্ত হওয়ার ঘটনায় মোট ২১টি ফ্লাইট প্রভাবিত হয়।

পরে রাত ৮টা ৩৪ মিনিটে কর্তৃপক্ষ নিশ্চিত করে, সন্দেহজনক বস্তুগুলো আসলে আলো লাগানো তিনটি ঘুড়ি। ঘটনাটি তদন্ত করে স্থানীয় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

ভিয়েতনাম এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট করপোরেশন জানিয়েছে, কোনো অজ্ঞাত উড়ন্ত বস্তু বিমান চলাচলের সম্ভাব্য ঝুঁকি তৈরি করলে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি। প্রয়োজন অনুযায়ী বিমানকে আকাশে অপেক্ষমাণ রাখা, মাটিতে আটকে রাখা কিংবা সাময়িকভাবে উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখাও নিরাপত্তা ব্যবস্থার অংশ।

এর আগে ১১ আগস্ট তান সন নাত বিমানবন্দরের কাছে অবৈধ ড্রোন শনাক্ত হওয়ায় দুই দফা বিমান চলাচল সাময়িক বন্ধ রাখতে হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন শনাক্ত ও মোকাবিলায় বিশেষায়িত প্রযুক্তির ঘাটতি থাকায় অনেক ক্ষেত্রে এখনো ম্যানুয়াল পর্যবেক্ষণের ওপর নির্ভর করতে হচ্ছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com