প্রকাশ : ১৩ অগাস্ট ২০২৬ | ১:৫১ এএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ১৫ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।
বুধবার (১২ আগস্ট) দিল্লি থেকে ঢাকায় আসা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের যাত্রীদের ওপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারি চালানো হয়।
পরে যাত্রী প্রশান্ত লাল দাসের ব্যাগ থেকে ১০ লিটার জনি ওয়াকার রেড লেবেল এবং জাহাঙ্গীর আলমের ব্যাগ থেকে ৫ লিটার স্কটিশ লিডার ও গ্র্যান্টস ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা বিভাগ জানিয়েছে, বিমানবন্দরে চোরাচালান ও অবৈধ পণ্য আনা ঠেকাতে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত