, , ,

শিরোনাম
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

জ্বালানির দাম কমায় আন্তর্জাতিক ফ্লাইট ফেরাচ্ছে এয়ার ইন্ডিয়া

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১০ অগাস্ট ২০২৬ | ৫:৪৩ এএম

জ্বালানির দাম কমায় আন্তর্জাতিক ফ্লাইট ফেরাচ্ছে এয়ার ইন্ডিয়া

জ্বালানি তেলের দাম কমে আসা এবং আন্তর্জাতিক উড়ান পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় বন্ধ থাকা একাধিক আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে ভারতের এয়ার ইন্ডিয়া। আগামী সেপ্টেম্বর থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুটে আবার ফ্লাইট পরিচালনা শুরু হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানির উচ্চমূল্য, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় দীর্ঘ বিকল্প পথে ইউরোপে ফ্লাইট পরিচালনা এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে গত কয়েক মাস ধরে চাপে ছিল ভারতীয় বিমান সংস্থাগুলো। এর প্রভাব পড়ে এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উড়ান সূচিতেও।

জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং দীর্ঘ রুটে উড়োজাহাজ পরিচালনার কারণে গত মে মাসে প্রায় ১০০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় এয়ার ইন্ডিয়া। পরে জুলাই মাসেও বিভিন্ন আন্তর্জাতিক রুটে ফ্লাইটের সংখ্যা কমানো হয়।

তবে সাম্প্রতিক সময়ে জ্বালানির দাম তুলনামূলক কমে আসায় পরিস্থিতির পরিবর্তন শুরু হয়েছে। এ অবস্থায় সেপ্টেম্বর থেকে শীতকালীন উড়ানসূচির অংশ হিসেবে বন্ধ হয়ে যাওয়া কিছু আন্তর্জাতিক রুট পুনরায় চালুর পরিকল্পনা করছে সংস্থাটি।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভারত থেকে মিলান, ফ্রাঙ্কফুর্ট, জুরিখ, ভিয়েনা, মেলবোর্ন, টোকিও ও নিউইয়র্কগামী ফ্লাইটের সংখ্যা শীতকালীন সূচিতে বাড়ানো হতে পারে। যাত্রী চাহিদা এবং পরিচালনাগত পরিস্থিতি বিবেচনায় নিয়ে এসব রুটে ফ্লাইট সংখ্যা নির্ধারণ করা হবে।

গত কয়েক মাসে দিল্লি থেকে শিকাগো, নেওয়ার্ক, সাংহাই ও মালে; মুম্বাই থেকে নিউইয়র্ক; এবং চেন্নাই থেকে সিঙ্গাপুরসহ একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুটে ফ্লাইট স্থগিত বা কমিয়ে দিয়েছিল এয়ার ইন্ডিয়া।

শুধু আন্তর্জাতিক নয়, অভ্যন্তরীণ রুটেও বড় ধরনের সক্ষমতা কমাতে হয়েছিল সংস্থাটিকে। বিভিন্ন সময়ে প্রায় ২০ থেকে ২২ শতাংশ পর্যন্ত ডোমেস্টিক ফ্লাইট কমানো হয়। জ্বালানি ব্যয় বৃদ্ধি, উড়োজাহাজের প্রাপ্যতা এবং অন্যান্য পরিচালনাগত চ্যালেঞ্জের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বন্ধ থাকা সব ফ্লাইট পুরোপুরি কবে চালু হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত সূচি প্রকাশ করা হয়নি। তবে শীতকালীন উড়ানসূচি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বিমান চলাচলে জ্বালানি ব্যয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। আকাশসীমা এড়িয়ে দীর্ঘ বিকল্প পথে উড়তে হলে অতিরিক্ত জ্বালানি প্রয়োজন হয়, ফলে বেড়ে যায় পরিচালন ব্যয়। তাই জ্বালানির দাম কমা এবং আন্তর্জাতিক উড়ান পরিস্থিতির উন্নতি এয়ার ইন্ডিয়ার বন্ধ রুটগুলো পুনরায় চালুর সুযোগ তৈরি করেছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com