, , ,

শিরোনাম
ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি

৩.৫ বিলিয়ন ডলারে কায়রো বিমানবন্দর সম্প্রসারণ, যাত্রী ধারণক্ষমতা হবে ৭ কোটি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৬ অগাস্ট ২০২৬ | ৮:০৪ পিএম

৩.৫ বিলিয়ন ডলারে কায়রো বিমানবন্দর সম্প্রসারণ, যাত্রী ধারণক্ষমতা হবে ৭ কোটি

মিশরের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণে ৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের মেগা প্রকল্প হাতে নিয়েছে দেশটির সরকার। প্রকল্পটি বাস্তবায়িত হলে বিমানবন্দরটির বার্ষিক যাত্রী ধারণক্ষমতা বর্তমানের ৩ কোটির বেশি থেকে বেড়ে প্রায় ৭ কোটিতে পৌঁছাবে।

সম্প্রসারণের অংশ হিসেবে নির্মিত হবে অত্যাধুনিক টার্মিনাল-৪, যা একাই বছরে প্রায় ৪ কোটি যাত্রী সেবা দিতে পারবে। নতুন টার্মিনালে এআই-নির্ভর অপারেশন, স্বয়ংক্রিয় সেবা এবং উন্নত ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হবে, যা যাত্রীসেবা আরও দ্রুত ও কার্যকর করবে।

প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবৌলি জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে কায়রোকে আফ্রিকা, এশিয়া ও ইউরোপের অন্যতম প্রধান বিমান পরিবহন হাবে পরিণত করার লক্ষ্য রয়েছে।

মিশরের ভিশন ২০৩০-এর অংশ হিসেবে বাস্তবায়িত এই প্রকল্প বিদেশি বিমান সংস্থা, ট্রানজিট যাত্রী, বাণিজ্য ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্লেষকদের মতে, এটি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিমান পরিবহন খাতে কায়রোর প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com