, , ,

শিরোনাম
এভিয়েশন খাতকে আঞ্চলিক হাবে রূপান্তরের কাজ শুরু হয়েছে : বিমানমন্ত্রী দেশীয় এয়ারলাইন শক্তিশালী না হলে এভিয়েশন হাব হবে না : ইউএস-বাংলার এমডি বিমানবন্দরে হারানো পাসপোর্ট-স্বর্ণসহ ব্যাগ ফেরাল আনসার ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার

ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পাইলট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০১ অগাস্ট ২০২৬ | ১:৫৬ এএম

ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পাইলট

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি অত্যাধুনিক এফ-৩৫বি স্টেলথ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার ঠিক আগে পাইলট সফলভাবে ইজেক্ট করায় প্রাণে বেঁচে যান। পরে তাকে সামান্য আঘাত নিয়ে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

মার্কিন মেরিন কোর জানিয়েছে, শুক্রবার সান দিয়েগোর মিরামার মেরিন কর্পস এয়ার স্টেশনের কাছে প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে দমকল ও সামরিক বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। স্থানীয় সংবাদমাধ্যমের ভিডিওতে ধ্বংসস্তূপ থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়।

মেরিন কোর এ ঘটনাকে ‘এ ক্লাস দুর্ঘটনা’ হিসেবে ঘোষণা করেছে। সামরিক বাহিনীতে এটি সবচেয়ে গুরুতর ধরনের বিমান দুর্ঘটনার শ্রেণি। সাধারণত ২০ লাখ ডলারের বেশি ক্ষয়ক্ষতি, যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস অথবা প্রাণহানির ঘটনা ঘটলে এ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়।

মার্কিন সরকারি তথ্য অনুযায়ী, দেশটির মেরিন কোর, নৌবাহিনী ও বিমান বাহিনীর বহরে বর্তমানে ৬৩০টির বেশি এফ-৩৫ রয়েছে। বিধ্বস্ত এফ-৩৫বি সংস্করণটি স্বল্প দূরত্বে উড্ডয়ন ও উল্লম্বভাবে অবতরণে সক্ষম। প্রতিটি বিমানের আনুমানিক মূল্য ১০৯ মিলিয়ন মার্কিন ডলার।

এয়ার ফোর্স সেফটি সেন্টারের পরিসংখ্যান বলছে, ২০০০ সালের পর থেকে এফ-৩৫কে ঘিরে অন্তত ১৭টি ‘এ ক্লাস’ দুর্ঘটনা ঘটেছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com